গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরো শক্তিশালী করার উদ্যোগ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০২:৪২ এএম ২০২৬
বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরো শক্তিশালী করার উদ্যোগ
ছবি

বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার -ছবি সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বুধবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইইউ-র মধ্যকার দীর্ঘদিনের পারস্পরিক লাভজনক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বর্তমান সংস্কার উদ্যোগ, অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, আইনের শাসন এবং সুশাসনের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়। সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ব্রাসেলস সফর নিয়েও আলোচনা করেন তারা। এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো ‘পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট’ (পিসিএ) স্বাক্ষরের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করা। এই চুক্তির মাধ্যমে দুই পক্ষের দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরো প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী রূপ দেওয়া সম্ভব হবে।

রাষ্ট্রদূত মিলার বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় ইইউ-র সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পররাষ্ট্রমন্ত্রী ইইউ-কে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন ও বাণিজ্য অংশীদার হিসেবে উল্লেখ করেন।


সানা/ডিসি/আপ্র/১৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

একই কর্মস্থলে ৩ বছর: ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশ
০৫ সেপ্টেম্বর ২০২৬

একই কর্মস্থলে ৩ বছর: ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশ

ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচা...

১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
০৫ সেপ্টেম্বর ২০২৬

১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) স...

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

রাজধানীর সড়কগুলোতে কালো ধোঁয়া নির্গমনকারী কোনো যানবাহন দেখলেই আইনানুগ ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন...

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, মন্ত্রী ঢাকার হাসপাতালে
০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, মন্ত্রী ঢাকার হাসপাতালে

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে উন্নত চিকিৎসার জন্য ঢা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে