গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ছাত্রদলের হামলায় দুই সাংবাদিক আহত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:১৫ এএম ২০২৬
ছাত্রদলের হামলায় দুই সাংবাদিক আহত
ছবি

ছবি সংগৃহীত

ঢাকার কবি নজরুল সরকারি কলেজে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিককে রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহত দুই সাংবাদিক হলেন ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি বিপ্লব শেখ এবং সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কবি নজরুল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে চলমান অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বৈশাখ উপলক্ষে আয়োজিত একটি কনসার্টকে ঘিরে আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম ও সদস্য সচিব নাজমুল হাসানের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনার জেরেই বুধবার দুপুরে আবারো দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

সংঘর্ষের খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ শুরু করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। অভিযোগ অনুযায়ী, এ সময় কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেয় এবং রডসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।

আহত সাংবাদিক বিপ্লব শেখ অভিযোগ করে বলেন, তিনি ভিডিও ধারণ শুরু করলে ছাত্রদলের নেতাকর্মীরা তার মোবাইল ছিনিয়ে নেয় এবং পরে পরিচয় দেওয়ার পরও তাকে গালাগাল করে রড দিয়ে হাত ও পায়ে আঘাত করে। একইভাবে সাংবাদিক ওবায়দুল হক জানান, তাকে মারধর করা হয় এবং মাথা ও পায়ে রড দিয়ে আঘাত করা হয়।

হামলার ঘটনায় কলেজ সাংবাদিক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেছে। চিকিৎসকরা জানান, আহত দুই সাংবাদিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় ছাত্রদলও ঘটনার তদন্ত ও ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।


কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সানা/ডিসি/আপ্র/১৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা
০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয়...

এলএনজি টার্মিনালে মার্কিন বিনিয়োগে স্বচ্ছতার বার্তা
০৮ সেপ্টেম্বর ২০২৬

এলএনজি টার্মিনালে মার্কিন বিনিয়োগে স্বচ্ছতার বার্তা

মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করতে ‘অত্যন্ত আগ্রহী’, দ্রুত বাস্তবায়ন দেখাতে পারলে প্রস্তাব সর্ব...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
০৭ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের...

হামের টিকার সংকটের পেছনে নীতি বদলের জটিলতা
০৭ সেপ্টেম্বর ২০২৬

হামের টিকার সংকটের পেছনে নীতি বদলের জটিলতা

টিকা কেনার পদ্ধতিতে পরিবর্তন, প্রশাসনিক জটিলতা ও ইউনিসেফের সতর্কতা উপেক্ষার কারণে বিগত অন্তর্বর্তী স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে