গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ব্যাংক লুটের পুনর্বাসন আত্মঘাতী বলল টিআইবি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫২ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ০২:২৯ এএম ২০২৬
ব্যাংক লুটের পুনর্বাসন আত্মঘাতী বলল টিআইবি
ছবি

ছবি সংগৃহীত

ব্যাংক রেজোল্যুশন আইনে দুর্বল ব্যাংক একীভূত হওয়ার পর পুরোনো শেয়ারধারীদের আবারো মালিকানায় ফেরার সুযোগ রাখার উদ্যোগকে ‘আত্মঘাতীমূলক’ বলে মন্তব্য করেছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এই বিধান কার্যকর হলে ব্যাংকিং খাতে চিহ্নিত লুটেরাদের পুনর্বাসন ঘটবে এবং খাতটি আবারো দুর্নীতি ও অনিয়মের ঝুঁকিতে পড়বে।

টিআইবির মতে, ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ ২০২৫–এ আগে যেসব সংশোধন ছিল, সেখানে ব্যাংকের বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর পুনরায় মালিকানায় ফেরার সুযোগ ছিল না। তবে নতুন ‘ব্যাংক রেজোল্যুশন আইন, ২০২৬’-এ ১৮(ক) ধারা সংযোজনের মাধ্যমে সেই অবস্থান পরিবর্তন করা হয়েছে।

সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে ব্যাংক লুটেরাদের জবাবদিহির পরিবর্তে কার্যত পুরস্কৃত করা হচ্ছে, যা পুরোপুরি আত্মঘাতী পদক্ষেপ। তাঁর মতে, এতে আগের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতি পুনরায় প্রতিষ্ঠার ঝুঁকি তৈরি হবে।

তিনি আরো প্রশ্ন তোলেন, যেসব ব্যক্তি ব্যাংক খাতের সংকটের জন্য দায়ী ছিলেন, তারা কীভাবে আবার একই ব্যাংকের মালিকানায় ফিরে আসার সুযোগ পাচ্ছেন এবং কী ভিত্তিতে তাদের জন্য বিনিময়মূল্য নির্ধারণ করা হচ্ছে।

টিআইবি বলেছে, পুরোনো মালিকদের জবাবদিহি নিশ্চিত না করে ঢালাওভাবে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিলে খাতে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব হবে না। বরং এটি অর্থনৈতিক স্থিতিশীলতা ও আমানত সুরক্ষার জন্য হুমকি তৈরি করবে।

সংস্থাটি সরকারের প্রতি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং বলেছে, ব্যাংক খাত সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের সঙ্গে এ ধরনের উদ্যোগ সাংঘর্ষিক।
সানা/আপ্র/১৪/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ
০৫ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা...

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা

কারাগারে বন্দিজীবনে স্বজনদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ বাড়াতে চালু হচ্ছে ভিডিও কল সুবিধা। ইতোমধ্য...

আইনের সীমাবদ্ধতায় অপরাধীরা বারবার ফিরছে: আইজিপি
০৫ সেপ্টেম্বর ২০২৬

আইনের সীমাবদ্ধতায় অপরাধীরা বারবার ফিরছে: আইজিপি

মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে অনেক অপরাধীকে একাধিকবার আইনের আওতায় আনা হলেও আইনের বিভিন্ন সীমাবদ্ধতার ক...

আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন
০৫ সেপ্টেম্বর ২০২৬

আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত তেলে আমদানি নির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে