গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো ত্রাণমন্ত্রীকে, হাসপাতালে ভর্তি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:৫৯ এএম ২০২৬
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো ত্রাণমন্ত্রীকে, হাসপাতালে ভর্তি
ছবি

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু -ছবি সংগৃহীত

দুই দিনের সফরে লালমনিরহাট যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (১১ এপ্রিল) বেলা ৩টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে মন্ত্রীকে বহনকারী আকাশ অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেয় বলে বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান।

বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আব্দুর গফুর সরকার জানান, সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমান থেকে নেমে রেস্টরুমে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনার সময় হঠাৎ মাথা ঘুরে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। এরপর মন্ত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় দুপুরে তাকে বিমানে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও অবস্থা উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত আকাশ অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার জানান, আকাশ অ্যাম্বুলেন্সে মন্ত্রীর সঙ্গে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন ছিলেন। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


সানা/ডিসি/আপ্র/১১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ
০৫ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা...

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা

কারাগারে বন্দিজীবনে স্বজনদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ বাড়াতে চালু হচ্ছে ভিডিও কল সুবিধা। ইতোমধ্য...

আইনের সীমাবদ্ধতায় অপরাধীরা বারবার ফিরছে: আইজিপি
০৫ সেপ্টেম্বর ২০২৬

আইনের সীমাবদ্ধতায় অপরাধীরা বারবার ফিরছে: আইজিপি

মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে অনেক অপরাধীকে একাধিকবার আইনের আওতায় আনা হলেও আইনের বিভিন্ন সীমাবদ্ধতার ক...

আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন
০৫ সেপ্টেম্বর ২০২৬

আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত তেলে আমদানি নির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে