গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৯ জুলাই ২০২৬

মেনু

পুত্রাজায়ায় বৈঠক

উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারে সম্মত বাংলাদেশ-মালয়েশিয়া

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫০ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:০০ এএম ২০২৬
উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারে সম্মত বাংলাদেশ-মালয়েশিয়া
ছবি

শুক্রবার মালয়েশিয়ার পুত্রাজায়ায় দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন -ছবি সংগৃহীত

উচ্চশিক্ষা, বৃত্তি এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া।

শুক্রবার (১০ এপ্রিল) মালয়েশিয়ার পুত্রাজায়ায় দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন অংশ নেন।

বৈঠকে দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং কর্মশক্তির গতিশীলতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক ও সামাজিক একীভূতকরণ সহজ করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন। এর আগে একই দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রতিনিধি দল। এছাড়া দেশটির মানবসম্পদ মন্ত্রীর নেতৃত্বে পৃথক একটি বৈঠকেও অংশ নেয় বাংলাদেশি প্রতিনিধিরা।

বৈঠক শেষে বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় পক্ষ শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা আরো গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনার আশ্বাসও দেওয়া হয়েছে।

উপদেষ্টা মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের মানবসম্পদের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো সরকারের অগ্রাধিকার।

বর্তমানে মালয়েশিয়ায় ১১ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন বলে জানানো হয়। তাদের মধ্যে অনেকেই দেশটির বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে দুই পক্ষই আশা প্রকাশ করেছে। 
সানা/আপ্র/১০/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শাপলা চত্বরে ৬১ জনকে হত্যার তথ্য মিলেছে, শনাক্ত ৫৮: চিফ প্রসিকিউটর
১৯ জুলাই ২০২৬

শাপলা চত্বরে ৬১ জনকে হত্যার তথ্য মিলেছে, শনাক্ত ৫৮: চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে এখন পর্যন্ত ৬১ জনকে হত্যার তথ...

তালা ভেঙে সাবেক ভূমিমন্ত্রীর বাসায় দুদক
১৯ জুলাই ২০২৬

তালা ভেঙে সাবেক ভূমিমন্ত্রীর বাসায় দুদক

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ...

সদরঘাটে ট্রলারডুবি: জীবিত মিললো নিখোঁজ দুই যাত্রী
১৯ জুলাই ২০২৬

সদরঘাটে ট্রলারডুবি: জীবিত মিললো নিখোঁজ দুই যাত্রী

রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকা...

মেসিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন এমবাপ্পে
১৯ জুলাই ২০২৬

মেসিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন এমবাপ্পে

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েও বিনয়ী কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স অধিনায়কের বিশ্ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে স্থানীয় সরকার নির্বাচনী আচরণবিধিতে নতুন বিধান সংযোজনের দাবি জানিয়েছে দলটি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের এই প্রস্তাব গণতান্ত্রিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে