গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রত্যর্পণ ইস্যুতে দিল্লি সফর মন্ত্রীর

ভারতের কাছে আসামি ফেরত চাইবে বাংলাদেশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯ পিএম, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:০৭ এএম ২০২৬
ভারতের কাছে আসামি ফেরত চাইবে বাংলাদেশ
ছবি

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে দিল্লি সফরে যান -ছবি সংগৃহীত

ভারতীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চেয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানাবে বাংলাদেশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে দিল্লি সফরে যাচ্ছেন। দুই দিনের এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার পৃথক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা সূত্রে জানা গেছে, এসব উচ্চপর্যায়ের বৈঠকে দীর্ঘদিনের অমীমাংসিত দ্বিপাক্ষিক ইস্যুর পাশাপাশি ভারতে অবস্থানরত বিভিন্ন মামলার আসামিদের প্রত্যর্পণ ইস্যু বিশেষ গুরুত্ব পাবে। এর মধ্যে শেখ হাসিনা এবং ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরত আনার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, ভারতে অবস্থানরত যেসব ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশের আদালতে সাজা রয়েছে অথবা বিচারাধীন মামলা চলছে, তাদের প্রত্যর্পণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। সরকার আশা করছে ভারত এই বিষয়ে সহযোগিতা করবে, যদিও আইনি জটিলতার কারণে প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হতে পারে।

গত ৭–৮ মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর শেখকে গ্রেফতার করে ভারতীয় তদন্ত সংস্থা। পরে তাদের দিল্লিতে স্থানান্তর করে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যায়।

এর আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স জানিয়েছিল। তবে আদালতে তারা অভিযোগ অস্বীকার করেছেন।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে আগেও ভারতকে চিঠি দেওয়া হয়েছিল এবং এবারের সফরেও বিষয়টি পুনরায় জোরালোভাবে উত্থাপন করা হবে।

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবীর বলেন, ভারতে অবস্থানরতদের বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার। বিষয়টি বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং আইনি ধাপ অনুসরণ করেই অগ্রগতি হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন সমমর্যাদার ভিত্তিতে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা চলছে, যেখানে বাণিজ্য, জ্বালানি, সীমান্ত, ভিসা ও আঞ্চলিক ইস্যুসহ বিভিন্ন বিষয় আলোচনায় থাকবে।

সফর শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর একই ফ্লাইটে মরিশাসে যাত্রাকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যেখানে অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর হওয়ার সুযোগ তৈরি হতে পারে।
সানা/ডিসি/আপ্র/৭/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
০৬ সেপ্টেম্বর ২০২৬

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।শনিবা...

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের লাশ উদ্ধার
০৬ সেপ্টেম্বর ২০২৬

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের লাশ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে চীনের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ স...

‘গুপ্তদের’ আড়ালে অরাজকতা উসকানো হচ্ছে কিনা, প্রশ্ন প্রধানমন্ত্রীর
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘গুপ্তদের’ আড়ালে অরাজকতা উসকানো হচ্ছে কিনা, প্রশ্ন প্রধানমন্ত্রীর

বিগত স্বৈরাচারী শাসনের সময় যারা ‘গুপ্ত’ অবস্থানে ছিল, তাদের আড়ালে ক্ষমতাচ্যুত স্বৈরাচার দেশে অরাজকতা...

জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা
০৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে