গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩১ পিএম, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৩:৩৮ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ
ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের সচিব ক্রিস রাইট -ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের সচিব ক্রিস রাইটের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গত মঙ্গলবার (৩১ মার্চ) ওয়াশিংটন ডিসিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় নির্বাচনে জয়লাভের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান সেক্রেটারি রাইট। তিনি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা করেন।
সাক্ষাতে সরবরাহ চেইন ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ জ্বালানি সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলে তুলে ধরেন ড. খলিলুর রহমান। তিনি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে সহায়তা ও সমর্থন কামনা করেন।

সেক্রেটারি রাইট জ্বালানি চ্যালেঞ্জের কথা স্বীকার করে এ কঠিন সময়ে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি জানান, বাংলাদেশের অনুরোধ বিবেচনা করে তিনি ও তার দল যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

উভয় পক্ষ বাংলাদেশের জন্য নিরাপদ জ্বালানি সমাধানে দীর্ঘমেয়াদি সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য ক্রয় বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা করে। বৈঠকে ক্রিটিক্যাল মিনারেলস অ্যান্ড এনার্জি ইনোভেশনের (সিএমইআই) সহকারী সচিব মিসেস অড্রে রবার্টসন এবং ডিওই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, ডেপুটি চিফ অব মিশন ডিএম সালাহউদ্দিন মাহমুদ এবং দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. মো. ফজলে রাব্বি।
সানা/আপ্র/১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
০৬ সেপ্টেম্বর ২০২৬

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।শনিবা...

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের লাশ উদ্ধার
০৬ সেপ্টেম্বর ২০২৬

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের লাশ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে চীনের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ স...

‘গুপ্তদের’ আড়ালে অরাজকতা উসকানো হচ্ছে কিনা, প্রশ্ন প্রধানমন্ত্রীর
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘গুপ্তদের’ আড়ালে অরাজকতা উসকানো হচ্ছে কিনা, প্রশ্ন প্রধানমন্ত্রীর

বিগত স্বৈরাচারী শাসনের সময় যারা ‘গুপ্ত’ অবস্থানে ছিল, তাদের আড়ালে ক্ষমতাচ্যুত স্বৈরাচার দেশে অরাজকতা...

জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা
০৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে