গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যে কারণে আকস্মিক হাসপাতালে ছুটে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১০ পিএম, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ০৮:১৬ এএম ২০২৬
যে কারণে আকস্মিক হাসপাতালে ছুটে গেলেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

সরকারি হাসপাতালগুলোতে কর্তব্যরত ডাক্তাররা নির্ধারিত অফিস সময়ে উপস্থিত থাকছেন কিনা তা পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এক অভিনব কায়দার আশ্রয় নিয়েছেন।   

স্বাস্থ্যমন্ত্রী কাউকে কিছু না জানিয়ে সোজা ছুটে যান নরসিংদীর একটি সরকারি হাসপাতালে। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী আকস্মিক পরির্দশনে আসেন। এ সময় তিনি হাসপাতালটির জরুরী বিভাগ, রোগীরদের ওয়ার্ডসহ ডাক্তারদের চেম্বার গুলো পরির্দশন করেন। 

সরকারি হাসপাতালে দায়িত্বরত ডাক্তাররা সঠিক সময় উপস্থিত থাকছেন কিনা তা দেখতে সরাসরি হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী হতবাক হয়ে যান। তিনি দীর্ঘ ১ ঘন্টা অবস্থান করলেও হাসপাতালটিতে অধিকাংশ ডাক্তারদের উপস্থিতি না পেয়ে দুঃখ প্রকাশ করেন। এর আগে গত ৫ মার্চ স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে সঠিক সময়ে ডাক্তারদের উপস্থিত না থাকার উপরে সংবাদ প্রকাশ হলে তা নজড়ে আসে মন্ত্রীর। 

পরে ডাক্তারদের সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত থাকার জন্য কঠোর বার্তা জানিয়ে দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আতিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা।

এসি/০৭/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আইনের সীমাবদ্ধতায় অপরাধীরা বারবার ফিরছে: আইজিপি
০৫ সেপ্টেম্বর ২০২৬

আইনের সীমাবদ্ধতায় অপরাধীরা বারবার ফিরছে: আইজিপি

মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে অনেক অপরাধীকে একাধিকবার আইনের আওতায় আনা হলেও আইনের বিভিন্ন সীমাবদ্ধতার ক...

আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন
০৫ সেপ্টেম্বর ২০২৬

আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত তেলে আমদানি নির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়...

ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

বি১/বি২ ভিজিট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করা বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এই...

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে: শফিকুর রহমান
০৫ সেপ্টেম্বর ২০২৬

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে: শফিকুর রহমান

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে