গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৫:১৮ এএম ২০২৬
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ
ছবি

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন শুক্রবার সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ভোটগ্রহণের পরদিন অর্থাৎ শুক্রবার সকালের মধ্যেই দেশের বেশিরভাগ সংসদীয় আসনের ফলাফল ঘোষণা সম্পন্ন হবে।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে ইসি বদ্ধপরিকর। বিশেষ করে গণমাধ্যমকর্মী এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকদের জন্য ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে যাতে তারা সরাসরি ভোটগ্রহণের প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারেন। 

তিনি আরো জানান, এবার ভোটার তালিকায় ৪ কোটিরও বেশি তরুণ ভোটার যুক্ত হয়েছেন। এই বিশাল সংখ্যক নতুন ভোটারের অংশগ্রহণ নির্বাচনকে আরো উৎসবমুখর ও প্রাণবন্ত করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, পোস্টাল ব্যালট পদ্ধতির মাধ্যমে প্রবাসীদের ভোটের সুযোগ দেওয়া কমিশনের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ এবং নতুন অভিজ্ঞতা। প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনা অনুযায়ী কমিশন প্রবাসীদের এই ভোট প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এর ফলে বিদেশের মাটিতে থেকেও বাংলাদেশি নাগরিকরা জাতীয় নির্বাচনে তাদের মতামত প্রকাশের সুযোগ পাচ্ছেন, যা গণতন্ত্রের ভিত্তিকে আরো সুদৃঢ় করবে।

একই ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন পুনর্ব্যক্ত করেছেন, একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে কমিশন সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনে যেকোনো ধরণের বিশৃঙ্খলা বা কারচুপির বিরুদ্ধে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। মূলত আধুনিক প্রযুক্তি এবং দ্রুত তথ্য আদান-প্রদান ব্যবস্থার কারণেই ভোটের পরদিন সকালের মধ্যেই দেশবাসী তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন বলে কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে।

এসি/আপ্র/১১/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ
০৫ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা...

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা

কারাগারে বন্দিজীবনে স্বজনদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ বাড়াতে চালু হচ্ছে ভিডিও কল সুবিধা। ইতোমধ্য...

আইনের সীমাবদ্ধতায় অপরাধীরা বারবার ফিরছে: আইজিপি
০৫ সেপ্টেম্বর ২০২৬

আইনের সীমাবদ্ধতায় অপরাধীরা বারবার ফিরছে: আইজিপি

মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে অনেক অপরাধীকে একাধিকবার আইনের আওতায় আনা হলেও আইনের বিভিন্ন সীমাবদ্ধতার ক...

আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন
০৫ সেপ্টেম্বর ২০২৬

আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত তেলে আমদানি নির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে