গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মেনু

ডিসি ৩১ জানুয়ারি আর ডিসেম্বরে প্রথম ইউএনও সম্মেলন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০ পিএম, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৩ এএম ২০২৬
ডিসি ৩১ জানুয়ারি আর ডিসেম্বরে প্রথম ইউএনও সম্মেলন
ছবি

ছবি সংগৃহীত

প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ডিসেম্বর মাসে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বার্ষিক জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আয়োজনের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে, ইউএনও সম্মেলনের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক করা হয়নি। তবে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ জানুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনটি উদ্বোধন করবেন তিনি। তারিখ চূড়ান্ত হওয়ার পর ইউএনও সম্মেলনও প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানা গেছে।

প্রতি বছর অনুষ্ঠিত ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য পৃথক অধিবেশন রাখা হয়। সম্মেলনের কয়েক মাস আগে জেলা প্রশাসকদের কাছে নিজ নিজ জেলার সমস্যা, উন্নয়ন সম্ভাবনা, চলমান প্রকল্প, নীতিগত বিষয় এবং আঞ্চলিক ও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রস্তাব চাওয়া হয়।

জেলা প্রশাসকদের পাঠানো প্রস্তাবগুলো পর্যালোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর প্রস্তাবের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। সম্মেলনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবদের উপস্থিতিতে এসব প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রথমবারের মতো ইউএনও সম্মেলন আয়োজন করা হলেও এর কাঠামো ও কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র।

এদিকে গণঅভ্যুত্থানের পর থেকে মাঠ প্রশাসনকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নেও মাঠপর্যায়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, ইউএনও ও ডিসি সম্মেলনে মাঠ প্রশাসনের এসব চ্যালেঞ্জ এবং প্রকল্প বাস্তবায়নের সমস্যাগুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে।

কেএমএএ/আপ্র/২০.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

মহানবমীর প্রার্থনায় শান্তি, সম্প্রীতি ও অশুভ শক্তির বিনাশ কামনা
২০ অক্টোবর ২০২৬

মহানবমীর প্রার্থনায় শান্তি, সম্প্রীতি ও অশুভ শক্তির বিনাশ কামনা

দেবী দুর্গার কাছে অশুভ শক্তির বিনাশ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীত...

ধর্মীয়সম্প্রীতি ও সমানাধিকারের বার্তা নিয়ে রংপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬

ধর্মীয়সম্প্রীতি ও সমানাধিকারের বার্তা নিয়ে রংপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে প্র...

রংপুরের ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
২০ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের স...

মেসিদের বিপক্ষে রেফারিকে ‘জালিম’ ডেকে নিষিদ্ধ হলেন মিশরের ফরোয়ার্ড
২০ অক্টোবর ২০২৬

মেসিদের বিপক্ষে রেফারিকে ‘জালিম’ ডেকে নিষিদ্ধ হলেন মিশরের ফরোয়ার্ড

ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ২-০ গোলে এগিয়ে থাকার পরও ৩-২ গোলে হেরেছিল মিশর।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে