গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

দুর্গাপূজা উপলক্ষে সাজেকে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:০৩ এএম ২০২৬
দুর্গাপূজা উপলক্ষে সাজেকে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
ছবি

ছবি সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সাজেক সড়কে চলমান অবরোধ ২১ অক্টোবর পর্যন্ত শিথিল করেছে আন্দোলনকারী সংগঠনগুলো। ফলে প্রায় পাঁচ দিন বন্ধ থাকার পর সাজেকে পর্যটন কার্যক্রম আবারো শুরুর সুযোগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৭টা ৫০ মিনিটে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে গত ১১ অক্টোবর অনিবার্য কারণ দেখিয়ে সাজেকের পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, ১১ অক্টোবর সকাল থেকে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। এতে সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দেওয়ায় পর্যটক ও যানবাহন আটকা পড়ে।

অবরোধের মধ্যে সেনাবাহিনীর নিরাপত্তায় পর্যটকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলে সাজেকের বাঘাইহাটের গঙ্গারাম উজোবাজার এলাকায় সাজেকের উদ্দেশে যাওয়া পর্যটকদের বহর আটকে দেন অবরোধকারীরা। অন্যদিকে, সাজেক থেকে বের হওয়া পর্যটকেরাও মাচালং এলাকায় আটকা পড়েন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা ও আশ্বাসের পর ওই দিন বিকেল ৫টার দিকে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। এরপর সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহায়তায় আটকে পড়া পর্যটকেরা নিজ নিজ গন্তব্যে যাত্রা শুরু করেন।

তবে দাবি পূরণ না হওয়ার অভিযোগ তুলে বুধবার (১৪ অক্টোবর) আবারো অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয় সংগঠন দুটি। যৌথ বিবৃতিতে নেতারা দাবি করেন, সাজেকের মাচালংসহ বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অবস্থান করছে। এসব গোষ্ঠীকে সরিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন তাঁরা।

বৃহস্পতিবার দিনভর অবরোধ পালনের পর দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক সড়কে অবরোধ স্থগিতের ঘোষণা দেয় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। সংগঠন দুটির যৌথ বিবৃতিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এ সময় পর্যন্ত অবরোধ শিথিল থাকবে।

একই দিন জেলা প্রশাসনও পর্যটকদের ভ্রমণের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। ফলে প্রশাসনের সিদ্ধান্ত ও আন্দোলনকারীদের অবরোধ শিথিলের ঘোষণায় সাজেকে পর্যটন কার্যক্রম পুনরায় চালুর পথ তৈরি হয়েছে। তবে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে স্থানীয় পরিস্থিতি ও প্রশাসনের নির্দেশনা অনুসরণ করা জরুরি।
সানা/আপ্র/১৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, কোথাও ১০ দিন কোথাও ১৬
১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, কোথাও ১০ দিন কোথাও ১৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ছুটি। সরকারি ও বেসরকারি মাধ্যমি...

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ
১৬ অক্টোবর ২০২৬

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

দেশের সব মোটরসাইকেলের সামনের দিকে নির্ধারিত মাপ ও শর্ত অনুযায়ী ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ...

শ্যামলীতে দ্রুতগতির ট্রাকের চাপায় প্রাণ গেল দুই নারীর
১৬ অক্টোবর ২০২৬

শ্যামলীতে দ্রুতগতির ট্রাকের চাপায় প্রাণ গেল দুই নারীর

রাজধানীর শ্যামলীর মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার ভ...

দেবীর বোধন ও আমন্ত্রণে শুরু শারদীয় দুর্গাপূজা
১৬ অক্টোবর ২০২৬

দেবীর বোধন ও আমন্ত্রণে শুরু শারদীয় দুর্গাপূজা

দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে