গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাগুরার পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত, গ্রাহককে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১১ এএম ২০২৬
মাগুরার পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত, গ্রাহককে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ
ছবি

ছবি সংগৃহীত

মাগুরায় এক আবাসিক গ্রাহককে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে প্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া ও অবাস্তব বিদ্যুৎ বিল দেয়ার ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার সকালে ওই গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী মোছা. আলেয়া খাতুনের নামে গত সেপ্টেম্বর মাসে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা বিদ্যুৎ বিল ইস্যু করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা ‍শুরু হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

এসি/আপ্র/৩০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রতিদিনের যে পানীয়গুলো অজান্তেই ক্ষতি করতে পারে
৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রতিদিনের যে পানীয়গুলো অজান্তেই ক্ষতি করতে পারে

সব পানীয় দেখতে যতটা নিরীহ মনে হয়, ততটা নয়। অনেক পানীয়কে স্বাস্থ্যকর বা সতেজকারক হিসেবে বাজারজাত করা...

উল্টো পথে সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, লেডি বাইকারের কারাদণ্ড
৩০ সেপ্টেম্বর ২০২৬

উল্টো পথে সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, লেডি বাইকারের কারাদণ্ড

রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) উল্টো পথে আসা মোটরসাইকেল থামাতে গিয়ে দুই আরোহীর অসদাচর...

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে: দীনেশ ত্রিবেদী
৩০ সেপ্টেম্বর ২০২৬

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে: দীনেশ ত্রিবেদী

খুব শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনা...

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই