গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি সোনার বার জব্দ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৫ এএম ২০২৬
শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি সোনার বার জব্দ
ছবি

বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ১৩ দশমিক ৯২ কেজি ওজনের ১২০টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস -ছবি সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ১৩ দশমিক ৯২ কেজি ওজনের ১২০টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা সোনার বারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। এ ঘটনায় বাংলাদেশ বিমানের এক সহকারী কারিগরি সহকারীকে আটক করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কাস্টমস সূত্র জানায়, দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে সোনা চোরাচালানের তথ্য পায় কাস্টমস হাউস। গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে কাস্টমস কর্মকর্তারা ও প্রতিরোধ দল উড়োজাহাজটিতে বিশেষ তল্লাশি চালাতে সেখানে উপস্থিত হন।

উড়োজাহাজটি পরিষ্কার করার পর বাংলাদেশ বিমানের যান্ত্রিক ও পরিচ্ছন্নতাকর্মীদের সদস্যরা বের হওয়ার সময় নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় তাঁদের তল্লাশি করা হয়। এ সময় বাংলাদেশ বিমানের সহকারী কারিগরি সহকারী মো. সোয়েব গাজীর পরিহিত বেল্টের ভেতরে কালো টেপ দিয়ে মোড়ানো কিছু বস্তু দেখতে পান কাস্টমস কর্মকর্তারা।

পরে সন্দেহজনক বস্তুগুলো কাস্টমস হলে নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তা খোলা হয়। সেখানে ১২০টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম হিসেবে এসব বারের মোট ওজন দাঁড়ায় ১৩ দশমিক ৯২ কেজি। কাস্টমসের হিসাবে এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে সোনার বারগুলো চোরাচালানের উদ্দেশ্যে অত্যন্ত কৌশলে লুকিয়ে দেশে আনা হয়েছিল। পরে সেগুলো বিমানবন্দর এলাকার বাইরে পাচারের চেষ্টা করা হতে পারে।

অভিযানে কাস্টমস হাউস, ঢাকা ছাড়াও বিমানবন্দর নিরাপত্তা সংস্থা, কাস্টমস গোয়েন্দা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ তৎপরতায় সোনার চালানটি আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কাস্টমস।

জব্দ করা সোনার বারগুলো অধিক মূল্যবান হওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান পণ্যের গুদামে সংরক্ষণ করা হয়েছে।

এর আগে গত বুধবার রাতে একই বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবিহীন উড়োজাহাজ থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৯ দশমিক ৩৩ কেজি সোনা জব্দ করা হয়েছিল। ওই ঘটনায় ৮০টি সোনার বার উদ্ধার করা হয়। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে শাহজালাল বিমানবন্দরে বড় দুটি চালানে বিপুল পরিমাণ সোনা জব্দ হলো। 
সানা/ডিসি/আপ্র/৫/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘গুপ্তদের’ আড়ালে অরাজকতা উসকানো হচ্ছে কিনা, প্রশ্ন প্রধানমন্ত্রীর
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘গুপ্তদের’ আড়ালে অরাজকতা উসকানো হচ্ছে কিনা, প্রশ্ন প্রধানমন্ত্রীর

বিগত স্বৈরাচারী শাসনের সময় যারা ‘গুপ্ত’ অবস্থানে ছিল, তাদের আড়ালে ক্ষমতাচ্যুত স্বৈরাচার দেশে অরাজকতা...

জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা
০৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী...

কামরাঙ্গীরচরে পৃথক ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

কামরাঙ্গীরচরে পৃথক ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরে পৃথক ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহ...

হামে আরো ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৯১
০৫ সেপ্টেম্বর ২০২৬

হামে আরো ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৯১

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে