গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৪৩ এএম ২০২৬
বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা
ছবি

ছবি সংগৃহীত

নতুন জাতীয় বেতনস্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তবে বেসরকারি খাতে বেতন বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য মন্ত্রণালয়ের পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।

তিনি বলেন, বেসরকারি খাতের শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রিসভায় থাকা কয়েকজন নিয়োগকর্তাও এ বিষয়ে মতামত দিয়েছেন। তবে এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান প্রতিবছর পাঁচ শতাংশ বা সাত শতাংশ হারে কর্মীদের বেতন বাড়িয়ে থাকে। এ বিষয়গুলো নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, নতুন জাতীয় বেতনস্কেল মূলত নির্ধারিত বেতনস্কেলের ওপর নির্ভরশীল সরকারি চাকরিজীবীদের জন্য। বেসরকারি খাতের বেতন কাঠামো এ বেতনস্কেলের আওতাভুক্ত নয়।

এর আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করে সরকার। নতুন কাঠামোয় সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্র্নিধারণ করা হয়েছে।

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হলেও বিষয়টি বাস্তবায়নে কোনো নির্দিষ্ট সময়সীমা, হার বা সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
সানা/আপ্র/৩১/৮/২০২৬ 
 

সংশ্লিষ্ট খবর

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে তাড়াহুড়া নয়
৩১ আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে তাড়াহুড়া নয়

ভয়েস ফর রিফর্ম-এর আলোচনা সভায় বক্তারা

চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরো কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
৩১ আগস্ট ২০২৬

চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরো কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

চোরাচালান, মাদকপাচার, মানবপাচার, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে আরো কার্যকর পদক্ষেপ নিতে বর্ডার গার্ড ব...

সীতাকুণ্ডে ১০ শ্রমিকের মৃত্যু, ইয়ার্ড মালিকের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ
৩১ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে ১০ শ্রমিকের মৃত্যু, ইয়ার্ড মালিকের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় নিরাপত্তাব্যবস্থায় ‘...

নবম পে-স্কেলে সরকারি বেতন বেড়ে দ্বিগুণের বেশি, মন্ত্রিসভায় অনুমোদন
৩১ আগস্ট ২০২৬

নবম পে-স্কেলে সরকারি বেতন বেড়ে দ্বিগুণের বেশি, মন্ত্রিসভায় অনুমোদন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন কা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই