গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

সামনে ৫ দিনের সরকারি ছুটি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:২২ এএম ২০২৬
সামনে ৫ দিনের সরকারি ছুটি
ছবি

ছবি সংগৃহীত

আগামীকাল থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস। সে হিসাবে ২০২৬ সাল শেষ হতে আর বাকি চার মাস। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কমছে এ বছরের সরকারি ছুটির সংখ্যাও। তবে বছরের বাকি সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে আরো পাঁচ দিনের সরকারি ছুটি। যদিও এর মধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিনই পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।

বর্তমানে সরকারি চাকরিজীবীদের হাতে রয়েছে আরো পাঁচ দিনের সরকারি ছুটি। তবে এর মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় অতিরিক্ত কর্মদিবসের ছুটি মিলবে না।

সেপ্টেম্বর মাসের ৪ তারিখ জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। তবে দিনটি পড়েছে শুক্রবারে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এ উপলক্ষে সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাবেন না।

অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে রয়েছে দুই দিনের ছুটি। আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে আরো দুই দিনের সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

তবে বড়দিনের ছুটিও পড়েছে শুক্রবারে। ফলে সেপ্টেম্বরের জন্মাষ্টমী ও ডিসেম্বরের বড়দিন দুটি সরকারি ছুটিই সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে সেই ‘দুঃসংবাদ’।

সব মিলিয়ে বছরের বাকি চার মাসে সরকারি ছুটির তালিকায় পাঁচ দিন থাকলেও অতিরিক্ত কর্মদিবসের ছুটি মিলবে মাত্র তিন দিন।

এসি/আপ্র/৩১/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

মায়ের পেনশন তুলতে ঘুষ, ক্ষোভ থেকেই ‘ঘুষ.সাইট’
৩১ আগস্ট ২০২৬

মায়ের পেনশন তুলতে ঘুষ, ক্ষোভ থেকেই ‘ঘুষ.সাইট’

চালুর মাত্র নয় দিনের মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে ‘ঘুষ.সাইট’। রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত ওয়েবস...

চরিত্র বদলাতে না পারলে চাকরি করার দরকার নেই: বিমানমন্ত্রী
৩১ আগস্ট ২০২৬

চরিত্র বদলাতে না পারলে চাকরি করার দরকার নেই: বিমানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যায় নির্দেশ পালন করা কর্মকর্তাদের ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানিয়ে বেসাম...

বর্জ্য দিলেই মিলবে চাল-ডাল-তেল-লবণ
৩১ আগস্ট ২০২৬

বর্জ্য দিলেই মিলবে চাল-ডাল-তেল-লবণ

পরিচ্ছন্ন নগর গড়ে তোলা ও নাগরিকদের বর্জ্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত করতে বর্জ্যের বিনিময়ে বাজার কর্মসূচি...

রংপুরে চার খুন: দুই আসামির ডোপ টেস্টে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
৩১ আগস্ট ২০২৬

রংপুরে চার খুন: দুই আসামির ডোপ টেস্টে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার মামলায় গ্রেপ্তার দুই আসামি স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই