গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ৩০ আগস্ট ২০২৬

মেনু

পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় চালক আটক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০০ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৫০ এএম ২০২৬
পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় চালক আটক
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় বাসসহ চালককে আটক করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ। দুর্ঘটনায় ওই পথচারী ঘটনাস্থলেই মারা গেছেন।

রোববার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে কুতুবখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আটক চালকের নাম মো. সাইফুল (২৬)।

যাত্রাবাড়ী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, সকালে একটি বাস ওই পথচারীকে চাপা দেয়। এতে তিনি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সড়কে তৎপরতা বাড়িয়ে বাসটি আটক করার চেষ্টা শুরু করে। পরে ধাওয়া করে শনির আখড়া এলাকা থেকে চালকসহ বাসটি আটক করা হয়।

প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আটক চালক ও বাসটি যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন।

এসি/আপ্র/৩০/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

থাইল্যান্ডের ভিসা আবেদনে আসছে নতুন নিয়ম
৩০ আগস্ট ২০২৬

থাইল্যান্ডের ভিসা আবেদনে আসছে নতুন নিয়ম

থাইল্যান্ডের ভিসা আবেদনে আসছে নতুন নিয়ম। সোমবার (৩১ আগস্ট) থেকে চালু হতে যাচ্ছে নতুন এই নিয়ম। র...

স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি
৩০ আগস্ট ২০২৬

স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেফতার দুই
৩০ আগস্ট ২০২৬

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেফতার দুই

রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা নিহতের ঘটনায় মূল সন্দেহভাজন...

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
৩০ আগস্ট ২০২৬

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

মালয়েশিয়ায় বসবাসরত ও কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন এক জরুরি বার্তা দিয়েছে দেশটিতে অবস্থিত বা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে