গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চালু হচ্ছে অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন ব্যবস্থা: আইন উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২২ পিএম, ২১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৫২ এএম ২০২৬
চালু হচ্ছে অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন ব্যবস্থা: আইন উপদেষ্টা
ছবি

ছবি সংগৃহীত

অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন চালু হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (২১ জানুয়ারি) সকালে সচিবালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে একযোগে আট জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, দুটি গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা চালুর কাজ চূড়ান্ত পর্যায়ে আছে আমাদের। একটা হচ্ছে বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন। আপনারা জানেন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন নিয়েও অনেক বিরোধ হয়, অনেক ধরনের ভোগান্তি হয় মানুষের। বিবাহ-তালাক রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশন আছে কি না এ সুযোগে মেয়েদের অনেক হয়রানির সম্মুখীন হতে হয়। এমনকি তাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করার পদক্ষেপও নেওয়া হয়।

উপদেষ্টা বলেন, আমরা এটা অনলাইনে করার ব্যবস্থা করছি। বিবাহ-তালাক নিবন্ধন—এটা সম্পূর্ণ অনলাইন রেজিস্ট্রেশন কাজ চালু হবে। এটা চালু হওয়ার কাজটা অলরেডি শুরু হয়েছে।

আরেকটা আমাদের অত্যন্ত অ্যাম্বিশাস (উচ্চাভিলাষী) প্রজেক্ট আছে। এই প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট, প্রজেক্ট প্রণয়ন করতে আমাদের অনেক টাইম লেগেছে। এটা হচ্ছে আপনারা জানেন যে জমি-জমা সম্পত্তির রেজিস্ট্রেশন। এটা নিয়ে মানুষের প্রচুর ভোগান্তি হয়। সাব-রেজিস্ট্রি অফিসের প্রতি অনেক কমপ্লেইন থাকে মানুষের। ভূমি মন্ত্রণালয়ের ক্ষেত্রেও অনেক ধরনের কিছু কিছু জিনিস শোনা যায়, কারো কারো ক্ষেত্রে শোনা যায়। সেখানেও আপনার অনলাইনে রেজিস্ট্রেশন হওয়ার পরও ভোগান্তির একটা নতুন পর্যায় শুরু হয়।

আইন উপদেষ্টা বলেন, আমরা যদি জমি-জমা এবং সম্পত্তির ডিজিটাল রেজিস্ট্রেশন চালু করি, তাহলে এই ভোগান্তি বহুলাংশে হ্রাস পাবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি বলেন, অনলাইনে জমি-জমা সম্পত্তির রেজিস্ট্রেশনের জন্য একটা প্রকল্প আমরা অলরেডি অনুমোদন করেছি, প্রকল্পের কার্যক্রম অলরেডি শুরু হয়েছে। এই জমির দলিল নিবন্ধন প্রক্রিয়া অনলাইনে সম্পাদনের জন্য অলরেডি আমরা রেজিস্ট্রেশন আইন সংশোধন করে ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়াও সংযুক্ত করেছি।

আমরা থাকবো না, কিন্তু আমরা বিশ্বাস করি পরবর্তীকালে যে সরকারই আসবে, ই-রেজিস্ট্রেশন যে প্রকল্পটা আছে এটা তারা পূর্ণদমে তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে।

আসিফ নজরুল বলেন, এই প্রকল্পের পিডি নিয়োগ, এই প্রকল্পের অর্থ বরাদ্দ, এই প্রকল্পের অফিস নেওয়া সবকিছুই আমাদের আমলে শুরু হচ্ছে।

আইন উপদেষ্টা আরো বলেন, যখন এই যুগান্তকারী কাজটা সম্পন্ন হবে, তখন জমি-জমা সংক্রান্ত মামলা এবং জমি-জমা সংক্রান্ত মামলা থেকে অনেক ফৌজদারি মামলা হয়, সে মামলার প্রকোপ বহুলাংশে কমে যাবে। এই কাজটা অলরেডি শুরু হয়েছে।

গত বছরের ২৪ নভেম্বর ঢাকায় ই-ফ্যামিলি কোর্ট চালু হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, গত বছরের ৩০ নভেম্বর চট্টগ্রামে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে ই-ফ্যামিলি কোর্ট চালু হয়েছে। ঘরে বসে বিচারপ্রার্থী, আইনজীবী ও বিচারক তাদের নিজ নিজ অ্যাকাউন্টের মাধ্যমে মামলা দায়ের ও পরিচালনা করতে পারছেন।

আগে সত্যায়ন করতে কাগজপত্র নিয়ে ঢাকায় এসে দীর্ঘ লাইন ধরতে হতো, এখন ঘরে বসে অনলাইনে দ্রুত সত্যায়ন সেবা পাওয়া যাচ্ছে বলেও জানান আসিফ নজরুল।

এছাড়া অনলাইনে মামলার তালিকা, তারিখ ও বিচারিক সিদ্ধান্তের সারাংশ, পরবর্তী পদক্ষেপ ও অগ্রগতি দেখার সুবিধা পাওয়া যাচ্ছে। সরকারি আইনগত সহায়তার আবেদন অনলাইনে করা যাচ্ছে। অনলাইনে বিরোধ নিষ্পত্তি হচ্ছে। শিগগির সেবাটিকে সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করা হবে বলেও জানান আইন উপদেষ্টা।

এসি/আপ্র/২১/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা
০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয়...

এলএনজি টার্মিনালে মার্কিন বিনিয়োগে স্বচ্ছতার বার্তা
০৮ সেপ্টেম্বর ২০২৬

এলএনজি টার্মিনালে মার্কিন বিনিয়োগে স্বচ্ছতার বার্তা

মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করতে ‘অত্যন্ত আগ্রহী’, দ্রুত বাস্তবায়ন দেখাতে পারলে প্রস্তাব সর্ব...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
০৭ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের...

হামের টিকার সংকটের পেছনে নীতি বদলের জটিলতা
০৭ সেপ্টেম্বর ২০২৬

হামের টিকার সংকটের পেছনে নীতি বদলের জটিলতা

টিকা কেনার পদ্ধতিতে পরিবর্তন, প্রশাসনিক জটিলতা ও ইউনিসেফের সতর্কতা উপেক্ষার কারণে বিগত অন্তর্বর্তী স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে