গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মেনু

ধানমন্ডি ৩২ ঘিরে নিরাপত্তা জোরদার, প্রস্তুত জলকামান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:১৬ এএম ২০২৬
ধানমন্ডি ৩২ ঘিরে নিরাপত্তা জোরদার, প্রস্তুত জলকামান
ছবি

ছবি সংগৃহীত

আজ ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কেউ ফুল দিতে আসেনি।

শনিবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে এমন চিত্র দেখা যায়। এলাকাটিতে পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথের ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। ব্যারিকেডে ভিতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। পাশেই একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে জলকামানটি আনা হয়েছে বলে জানা গেছে।

ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যালে পাশেই জুতা মেরামতকারী মুচি সুকুমার বলেন, আমি এখানে দীর্ঘদিন ধরেই কাজ করছি। সকাল থেকে কেউ এখানে আসেনি। ফুল দিতেও আসেনি।

আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা জানান, আজ সকাল পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার ঘটেনি। তবে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। ৩২ নম্বর পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা বাহিনী অবস্থানও দেখা যায়। সেই পাশে র‍্যাবের উপস্থিতিও দেখা যায়।

তবে সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণ মানুষকে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এলাকাটি সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রিত রয়েছে। এবার ১৫ আগস্টকে কেন্দ্র করে সেই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও দৃশ্যমান হয়েছে।

সার্বিকভাবে, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যেই রয়েছে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা।

এসি/আপ্র/১৫/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
১৫ আগস্ট ২০২৬

সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

জাতীয় গ্রিডে আবারো গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট এলএনজি টার্মিনাল। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১...

এক দিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিন ছুটি
১৫ আগস্ট ২০২৬

এক দিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিন ছুটি

আগস্টের শেষ সপ্তাহে সরকারি ছুটির সঙ্গে এক দিনের ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়ে...

ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে যুবক আটক
১৫ আগস্ট ২০২৬

ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে যুবক আটক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা অর্ণব দাস ন...

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী
১৫ আগস্ট ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

লোডশেডিং নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা নাহিদ ইসলামের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) এক সমাবেশে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি ২০০১-২০০৬ সময়কার লোডশেডিং সংকটের কথা মনে করিয়ে দিচ্ছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন নাহিদ ইসলাম সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে