গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কিশমিশ খাওয়া কি সত্যিই স্বাস্থ্যের জন্য ভালো

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬:৫১ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:২৪ এএম ২০২৬
কিশমিশ খাওয়া কি সত্যিই স্বাস্থ্যের জন্য ভালো
ছবি

ছবি সংগৃহীত

সকালে খালি পেটে কয়েকটি ভেজানো কিশমিশ খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। কেউ বলেন হজম ভালো থাকে, কেউ বলেন রক্তস্বল্পতা কমে, আবার কেউ একে ত্বকের জন্য ন্যাচারাল টনিক মনে করেন।

কিন্তু এটা কি শুধু লোকজ ধারণা, নাকি সত্যিই এর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? পুষ্টিবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে, সকালে কিশমিশ খাওয়ার কিছু বাস্তব উপকারিতা আছে, তবে কিছু ক্ষেত্রে সতর্কতাও জরুরি।

কিশমিশ মূলত শুকনো আঙুর। শুকানোর ফলে এতে প্রাকৃতিক শর্করা, ফাইবার, আয়রন, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টের ঘনত্ব বেড়ে যায়। সকালে ভেজানো কিশমিশ খেলে শরীর সহজে এসব পুষ্টি শোষণ করতে পারে। বিশেষ করে রাতে ভিজিয়ে রাখলে কিশমিশ নরম হয় এবং হজমের জন্য আরো উপযোগী হয়ে ওঠে।

১. হজমের বন্ধু
সকালে কিশমিশ খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো হজমে সহায়তা। এতে থাকা ডায়েটারি ফাইবার অন্ত্রের গতিশীলতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং গাট হেলথ ভালো রাখে। নিয়মিত সকালে অল্প পরিমাণ কিশমিশ খেলে অনেকের গ্যাস ও পেট ফাঁপার সমস্যা কমে।

২. হিমোগ্লোবিন তৈরি
রক্তস্বল্পতা বা আয়রনের ঘাটতিতে ভোগা মানুষের জন্যও কিশমিশ উপকারী হতে পারে। এতে উদ্ভিজ্জ আয়রন থাকে, যা নিয়মিত গ্রহণ করলে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। ভিটামিন সি–সমৃদ্ধ খাবারের সঙ্গে কিশমিশ খেলে আয়রন শোষণ আরও ভালো হয়।

৩. ইলেকট্রোলাইট ভারসাম্য
কিশমিশে থাকা পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি কমিয়ে কোষের সুরক্ষা দেয়, যা দীর্ঘমেয়াদে হৃদ্‌যন্ত্র ও ত্বকের জন্য ভালো।

সবার জন্য নিরাপদ নয়
১. ডায়াবেটিস
কিছু উপকারীতা থাকলেও সব জিনিস সবার জন্য নয়। যেমন - ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সতর্কতা জরুরি। কিশমিশে প্রাকৃতিক চিনি অনেক বেশি থাকে এবং এর গ্লাইসেমিক লোড তুলনামূলকভাবে উচ্চ। সকালে খালি পেটে বেশি কিসমিস খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিস থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ ছাড়া কিশমিশ খাওয়া উচিত নয়।

২. স্থূলতা
যাদের ওজন বেশি বা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদেরও পরিমাণ নিয়ন্ত্রণ করা দরকার। কিশমিশ ক্যালোরি-ঘন খাবার, যা অল্প খেলেও ক্যালোরি দ্রুত যোগ হয়। দিনে ৮–১০টির বেশি না খাওয়াই নিরাপদ।

৩. পেটের সমস্যা
এ ছাড়া যাদের ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস , দীর্ঘদিনের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিশমিশ পেটের অস্বস্তি বাড়াতে পারে।

৪. কিডনির অসুখ
কিডনির সমস্যা থাকলে উচ্চ পটাশিয়ামের কারণে কিশমিশ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সব মিলিয়ে বলা যায়, সকালে ভেজানো কিশমিশ খাওয়া সুস্থ মানুষের জন্য উপকারী হতে পারে, যদি পরিমাণ কম ও নিয়মিত হয়। তবে এটি কোনো ম্যাজিক ফুড নয়। নিজের শরীরের অবস্থা বুঝে, প্রয়োজন অনুযায়ী কিশমিশকে খাদ্যতালিকায় রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

সূত্র: হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ, ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) ফুডডাটা সেন্ট্রাল, এনএইচএস ইউকে

এসি/আপ্র/১৭/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

তরুণদের মনোযোগ ও স্মৃতিশক্তি কমছে যেসব কারণে
০৫ সেপ্টেম্বর ২০২৬

তরুণদের মনোযোগ ও স্মৃতিশক্তি কমছে যেসব কারণে

ভুলে যাওয়া, মনোযোগ ধরে রাখতে না পারা কিংবা মানসিক ক্লান্তির মতো সমস্যাকে একসময় বয়স বাড়ার সঙ্গে সম্পর...

তালের পাটিসাপটার সহজ রেসিপি
০৫ সেপ্টেম্বর ২০২৬

তালের পাটিসাপটার সহজ রেসিপি

বর্ষা শেষে বাজারে উঠতে শুরু করে পাকা তাল। তাল দিয়ে তালের বড়া থেকে শুরু করে নানা রকম মিষ্টি তৈরি হলেও...

সাত স্তরের অনুপ্রেরণায় মাতৃত্বের গল্প গাউনে
০৩ সেপ্টেম্বর ২০২৬

সাত স্তরের অনুপ্রেরণায় মাতৃত্বের গল্প গাউনে

ফ্যাশনের মঞ্চে সাধারণত পোশাকের রং, নকশা ও অভিনবত্বই দর্শকের নজর কাড়ে। তবে কখনো কোনো পোশাক সৌন্দর্যের...

প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন ৪ স্বাস্থ্যকর খাবার
০২ সেপ্টেম্বর ২০২৬

প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন ৪ স্বাস্থ্যকর খাবার

প্রতিদিনের খাদ্যাভ্যাস শরীরের সামগ্রিক স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সুষম ও পুষ্টিকর খাব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে