গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বর্ষায় রান্নাঘরের খাবার ভালো রাখার সহজ উপায়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০২ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৩১ এএম ২০২৬
বর্ষায় রান্নাঘরের খাবার ভালো রাখার সহজ উপায়
ছবি

ছবি সংগৃহীত

বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতা, তাপমাত্রার ওঠানামা ও বাতাসের প্রভাবে রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে। আটা, ময়দা, চাল, ডাল, মসলা, তেল, ঘি ও মধুতে ছত্রাক, দুর্গন্ধ বা স্বাদের পরিবর্তন দেখা দিতে পারে। তবে সঠিকভাবে সংরক্ষণ করলে এসব উপকরণ দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।

বিশেষজ্ঞদের পরামর্শ, কোল্ড-প্রেসড বা কাঠের ঘানির তেল সবসময় ঠান্ডা, শুষ্ক ও অন্ধকার স্থানে রাখতে হবে। জানালার পাশে, গ্যাসের চুলা বা ওভেনের কাছে না রেখে গাঢ় রঙের কাচ বা স্টেইনলেস স্টিলের এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করা ভালো।

বর্ষাকালে প্রয়োজনের তুলনায় বেশি খাদ্যসামগ্রী না কিনে অল্প অল্প করে কেনাই উত্তম। বড় প্যাকেট বা বোতল বারবার খোলার ফলে বাতাস ও আর্দ্রতা ভেতরে ঢুকে খাবার দ্রুত নষ্ট হতে পারে।

তেল, ঘি, মধু বা মসলা রাখার আগে পাত্র সম্পূর্ণ শুকনো কিনা নিশ্চিত করতে হবে। খাবার তোলার সময়ও ভেজা চামচ ব্যবহার করা যাবে না। স্টেইনলেস স্টিল বা কাচের এয়ারটাইট পাত্র এসব উপকরণ সংরক্ষণের জন্য সবচেয়ে উপযোগী।

রান্নাঘরের জানালা, সিঙ্ক বা আর্দ্র স্থান থেকে দূরে চাল, ডাল, আটা, ময়দা ও মসলা রাখতে হবে। বিশেষ করে আটা ও ময়দা শক্ত ঢাকনাযুক্ত এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করলে স্যাঁতসেঁতে ভাব, পোকা ও দুর্গন্ধের ঝুঁকি কমে।

গুঁড়া মসলা ছোট এয়ারটাইট বয়ামে রাখা উচিত এবং রান্নার সময় গরম হাঁড়ির ওপর ধরে মসলা ব্যবহার না করাই ভালো। এতে বাষ্প ঢুকে মসলার গন্ধ ও গুণাগুণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

মধু ও ঘিও সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি। মধুর ঢাকনা সবসময় শক্ত করে বন্ধ রাখতে হবে এবং ভেজা চামচ ব্যবহার করা যাবে না। ঘিও শুষ্ক স্থানে এয়ারটাইট পাত্রে রাখলে দীর্ঘদিন ভালো থাকে।

এ ছাড়া বর্ষাকালে রান্নাঘর পরিষ্কার ও শুকনো রাখা, আলমারি ও সংরক্ষণ পাত্র নিয়মিত মুছে ফেলা এবং কোথাও পানি জমে থাকলে দ্রুত শুকিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বাহারি কৌটার চেয়ে মানসম্মত এয়ারটাইট পাত্র ব্যবহারই খাবারের স্বাদ ও পুষ্টিগুণ দীর্ঘদিন অক্ষুণ্ণ রাখতে সবচেয়ে কার্যকর।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য কিচেন

এসি/আপ্র/১৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

তালের পাটিসাপটার সহজ রেসিপি
০৫ সেপ্টেম্বর ২০২৬

তালের পাটিসাপটার সহজ রেসিপি

বর্ষা শেষে বাজারে উঠতে শুরু করে পাকা তাল। তাল দিয়ে তালের বড়া থেকে শুরু করে নানা রকম মিষ্টি তৈরি হলেও...

সাত স্তরের অনুপ্রেরণায় মাতৃত্বের গল্প গাউনে
০৩ সেপ্টেম্বর ২০২৬

সাত স্তরের অনুপ্রেরণায় মাতৃত্বের গল্প গাউনে

ফ্যাশনের মঞ্চে সাধারণত পোশাকের রং, নকশা ও অভিনবত্বই দর্শকের নজর কাড়ে। তবে কখনো কোনো পোশাক সৌন্দর্যের...

প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন ৪ স্বাস্থ্যকর খাবার
০২ সেপ্টেম্বর ২০২৬

প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন ৪ স্বাস্থ্যকর খাবার

প্রতিদিনের খাদ্যাভ্যাস শরীরের সামগ্রিক স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সুষম ও পুষ্টিকর খাব...

মিষ্টি তাল চিনবেন যেভাবে
০২ সেপ্টেম্বর ২০২৬

মিষ্টি তাল চিনবেন যেভাবে

মৌসুমি ফল পাকা তাল এখন বাজারে বেশ সহজলভ্য। পাকা তাল দিয়ে তালপিঠা, তালের বড়া, তালক্ষীরসহ নানা ধরনের খ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে