গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেনু

সাবুদানার ক্ষীর তৈরির রেসিপি জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৭ পিএম, ২১ জুন ২০২৬ | আপডেট: ০৫:০৭ এএম ২০২৬
সাবুদানার ক্ষীর তৈরির রেসিপি জেনে নিন
ছবি

ছবি সংগৃহীত

যেসব উপকরণ দিয়ে খুব সহজে সুস্বাদু খাবার তৈরি করা যায় তার মধ্যে একটি হলো সাবুদানা। এটি যেমন স্বাস্থ্যকর, তেমনই সুস্বাদু। অনেকে মনে করেন যে সাবুদানা কেবল রোগীর খাবার। আসলে কিন্তু মোটেও তা নয়। এটি দিয়ে তৈরি করা যায় অনেক মজার মজার ডেজার্ট। তার মধ্যে একটি হলো সাবুদানার ক্ষীর। চলুন জেনে নেওয়া যাক সাবুদানার ক্ষীর তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

সাবুদানা- ১০০ গ্রাম

দুধ- আধা লিটার

গুড়- স্বাদমতো

এলাচ- ২টি

তেজপাতা- ১টি

কাজু ও কিশমিশ- পরিমাণ মতো

চেরি ও আমন্ড- সাজানোর জন্য।


যেভাবে তৈরি করবেন

দুধ ফুটিয়ে ঘন করে নিন। এরপর তাতে এলাচ ও তেজপাতা দিন। সাবু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। অন্য একটি পাত্রে গুড়ের সঙ্গে আধা কাপ পানি মিশিয়ে জ্বাল দিয়ে নিন। ফুটে উঠলে দুধের মধ্যে গুড় মিশিয়ে দিন। এরপর জ্বাল কমিয়ে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। ঘন হয়ে এলে উপরে কিশমিশ ও বাদাম ছড়িয়ে নামিয়ে নিন।

এসি/আপ্র/২১/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চিংড়ির ঝাল আচারের রেসিপি
২৩ আগস্ট ২০২৬

চিংড়ির ঝাল আচারের রেসিপি

খিচুড়ি কিংবা ভাতের সঙ্গে আচার খেতে বাঙালির আলাদা ভালো লাগা আছে। জলপাই, কাঁচা মরিচ, আমের নানা ধরনের আ...

যে কারণে ভারী খাবারের সঙ্গে শসা-লেবু খাবেন
২৩ আগস্ট ২০২৬

যে কারণে ভারী খাবারের সঙ্গে শসা-লেবু খাবেন

আমাদের যে কোনো উৎসব কিংবা সামাজিক আয়োজনে ভারী খাবারের আমেজ আলাদা থাকে। পোলাও, রোষ্ট, খাসির মাংসের রে...

কোলেস্টেরল বেশি হলেও ইলিশ খাওয়া যাবে যেভাবে
২২ আগস্ট ২০২৬

কোলেস্টেরল বেশি হলেও ইলিশ খাওয়া যাবে যেভাবে

ইলিশ বাঙালির প্রিয় মাছ। ভাজা ইলিশ, সর্ষে ইলিশ কিংবা ইলিশের ঝোল—যেভাবেই রান্না করা হোক, পাতে ইলিশ থাক...

ভাত রান্নার আগে চাল ধুয়ে নেওয়া জরুরি কেন
২২ আগস্ট ২০২৬

ভাত রান্নার আগে চাল ধুয়ে নেওয়া জরুরি কেন

বাঙালির খাবারের তালিকায় ভাত অন্যতম প্রধান খাবার। দুপুরে গরম ভাতের সঙ্গে ডাল, তরকারি কিংবা মাছ—এ যেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে