গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেনু

গুঁড়া দুধ দিয়ে মিষ্টি তৈরির রেসিপি জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৭ মে ২০২৬ | আপডেট: ১৩:৫২ এএম ২০২৬
গুঁড়া দুধ দিয়ে মিষ্টি তৈরির রেসিপি জেনে নিন
ছবি

ছবি সংগৃহীত

কিছু একটা খেতে ইচ্ছা হয় কিন্তু সেই খাবারটি তখন বাসায় থাকে না। আপনার যদি হুট করে মিষ্টি খেতে ইচ্ছা করে আর হাতের কাছে না থাকে তখন রান্নাঘরে চলে যান। আর সেখানে থাকা গুঁড়া দুধের বয়াম তুলে নিয়ে মিষ্টি বানাতে বসে যান। ঠিকই শুনেছেন, বাড়িতে থাকা গুঁড়া দুধ দিয়ে আপনি খুব সহজেই মিষ্টি তৈরি করে খেতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক গুঁড়া দুধ দিয়ে মিষ্টি তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গুঁড়া দুধ- ১ কাপ

ময়দা- ১-২ টেবিল চামচ

ঘি- ১ চা চামচ

বেকিং পাউডার- ১/২ চা চামচ

ডিম- ১টি

তেল- ভাজার জন্য।

সিরার জন্য

চিনি- ২ কাপ

পানি- ৩-৪ কাপ

এলাচ- ২-৩টি।


যেভাবে তৈরি করবেন

সিরা তৈরির জন্য পানি ও চিনি একসঙ্গে ফুটিয়ে নিন। ফোটানোর সময় এলাচ দেবেন। ১০-১৫ মিনিট ফুটিয়ে নামিয়ে রাখুন। গুঁড়া দুধের সঙ্গে ময়দা ও বেকিং পাউডার মিশিয়ে নিন। এরপর তাতে ঘি দিয়ে মেখে নিন। এবার ডিম ফেটিয়ে নিয়ে মিশ্রণে যোগ করুন।মিশ্রণ তৈরি হয়ে গেলে হাতের তালুতে সামান্য ঘি মেখে ছোট ছোট গোল আকারে গড়ে নিন। এবার কড়াইতে তেল দিয়ে হালকা গরম হলে তাতে মিষ্টিগুলো দিয়ে অল্প আঁচে ভাজুন। লালচে হয়ে এলে তুলে সিরায় দিন। ভালোভাবে ভিজে রসে টইটুম্বুর হলে তুলে পরিবেশন করুন।

এসি/আপ্র/০৭/০৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চিংড়ির ঝাল আচারের রেসিপি
২৩ আগস্ট ২০২৬

চিংড়ির ঝাল আচারের রেসিপি

খিচুড়ি কিংবা ভাতের সঙ্গে আচার খেতে বাঙালির আলাদা ভালো লাগা আছে। জলপাই, কাঁচা মরিচ, আমের নানা ধরনের আ...

যে কারণে ভারী খাবারের সঙ্গে শসা-লেবু খাবেন
২৩ আগস্ট ২০২৬

যে কারণে ভারী খাবারের সঙ্গে শসা-লেবু খাবেন

আমাদের যে কোনো উৎসব কিংবা সামাজিক আয়োজনে ভারী খাবারের আমেজ আলাদা থাকে। পোলাও, রোষ্ট, খাসির মাংসের রে...

কোলেস্টেরল বেশি হলেও ইলিশ খাওয়া যাবে যেভাবে
২২ আগস্ট ২০২৬

কোলেস্টেরল বেশি হলেও ইলিশ খাওয়া যাবে যেভাবে

ইলিশ বাঙালির প্রিয় মাছ। ভাজা ইলিশ, সর্ষে ইলিশ কিংবা ইলিশের ঝোল—যেভাবেই রান্না করা হোক, পাতে ইলিশ থাক...

ভাত রান্নার আগে চাল ধুয়ে নেওয়া জরুরি কেন
২২ আগস্ট ২০২৬

ভাত রান্নার আগে চাল ধুয়ে নেওয়া জরুরি কেন

বাঙালির খাবারের তালিকায় ভাত অন্যতম প্রধান খাবার। দুপুরে গরম ভাতের সঙ্গে ডাল, তরকারি কিংবা মাছ—এ যেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে