গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

মেনু

ব্রেকআপের আগেই পার্টনার খুঁজে রাখেন, নতুন চিটিং ট্রেন্ড

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭ পিএম, ২০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৮:০৮ এএম ২০২৬
ব্রেকআপের আগেই পার্টনার খুঁজে রাখেন, নতুন চিটিং ট্রেন্ড
ছবি

ছবি সংগৃহীত

অনেকের ব্রেকআপ হওয়ার পর খুব দ্রুতই তারা নতুন প্রেমের সম্পর্ক শুরু করেন। নতুন সঙ্গীর সঙ্গে এমনভাবে মিশে যান, যেন বহু বছরের সম্পর্ক চলছে। দেখলেই অবাক হওয়া স্বাভাবিক।

কীভাবে এত দ্রুত কেউ সব ভুলে যেতে পারে? কিন্তু সত্যিই অবাক হওয়ার বিষয় হলো, পুরোনো সম্পর্ক শেষ হওয়ার আগেই তিনি নতুন পার্টনার খুঁজে রেখেছিলেন। ব্রেকআপের মুহূর্তে শুধু অপেক্ষা করেছিলেন, আর মুহূর্তের মধ্যে পুরোনো সম্পর্ক শেষ হতেই নতুন সম্পর্কের বীজ বোনা শুরু হয়ে গেছে।

এই আচরণকে সাধারণভাবে বলা হয় ‘চিটিং’। নতুন ডেটিং ট্রেন্ড, যা পরিচিত ‘মাঙ্কি ব্রাঞ্চিং’ নামে। এক সঙ্গী থাকাকালীন অন্য কাউকে খুঁজে নেওয়া এবং সম্পর্ক শেষ হওয়ার আগেই নতুন সম্পর্ক শুরু করা-এই হলো মাঙ্কি ব্রাঞ্চিং-এর টক্সিক ধারণা।

মূলত এটি এমন একটি ডেটিং স্টাইল, যেখানে কেউ এক সম্পর্কের মধ্যেই নতুন কাউকে খুঁজে নেয়। এই ধরনের মানুষের রিলেশনশিপ স্ট্যাটাস প্রায়ই অপরিবর্তিত থাকে, কারণ তারা ব্রেকআপ হওয়ার আগেই নতুন প্রেম ঠিক করে রাখে। এই ডেটিং স্টাইল কেবল সম্পর্ক ভাঙার কারণই নয়, বরং মানসিক ও আবেগগতভাবে যুক্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত টক্সিক।

কেন এমন নাম
এই ডেটিং স্টাইলের নামটি এসেছে বানরের আচরণের সঙ্গে তুলনা করে। বানর যেমন এক গাছ থেকে অন্য গাছে লাফানোর আগে নতুন ডাল হাতে ধরে রাখে। নতুন ডালে হাত দেওয়ার পরে পুরোনো ডাল ছাড়ে সে। এই বিষয়টির সঙ্গে সাদৃশ্য রেখেই ডেটিং স্টাইলটির নাম হয়েছে মাঙ্কি ব্রাঞ্চিং-এক ডাল থেকে অন্য ডালে লাফানো।

এই ধারা অনুযায়ী কেউ পুরোনো সম্পর্ক ছাড়ার আগেই নতুন সম্পর্কের মধ্যে প্রবেশ করে। মাঙ্কি ব্রাঞ্চিং-এর মানুষ সাধারণত একা থাকতে ভয় পান। তাই সম্পর্ক ভাঙার আগেই তারা নতুন সঙ্গী খুঁজে নেওয়ার চেষ্টা করেন।

মাঙ্কি ব্রাঞ্চিং কেন টক্সিক?
প্রথমেই বলা যায়, সম্পর্কের মধ্যে থাকাকালীন নতুন পার্টনার খুঁজে নেওয়া সম্পূর্ণভাবে সঙ্গীকে প্রতারণা করা। পুরোনো সম্পর্ক শেষ না হতেই নতুন সম্পর্ক শুরু করা মানে মিথ্যা বলা এবং বিশ্বাস ভঙ্গ করা। যারা এমন আচরণ করে, তারা সাধারণত একা থাকতে ভয় পান। সম্পর্ক ভাঙার সূচনার আগেই তারা নতুন সঙ্গী খুঁজতে শুরু করেন।

রিলেশনশিপ বিশেষজ্ঞরা জানান,মাঙ্কি ব্রাঞ্চিং শুধুই টক্সিক নয়, এটি মানসিক স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে। এমন মানুষদের সঙ্গে থাকা মানে ক্রমাগত অবিশ্বাস এবং চাপের মধ্যে থাকা। কোথাও স্থায়ী সম্পর্ক গড়ে ওঠে না।

এক কথায়, এটি চিটিং বা প্রতারণার সমতুল্য। তাই যদি এমন কোনো আচরণ চোখে পড়ে, সেটা রেড ফ্ল্যাগ হিসেবে নেওয়া উচিত। নিজের মানসিক শান্তি এবং সম্পর্কের স্বাভাবিকতা বজায় রাখতে, এই ধরনের মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখা সব সময়ই নিরাপদ।

সূত্র: ভেরিওয়েল মাইন্ড, টাইমস অব ইন্ডিয়া

এসি/আপ্র/২০/0১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শবে বরাতের স্পেশাল বিটরুট হালুয়া রেসিপি
০২ ফেব্রুয়ারি ২০২৬

শবে বরাতের স্পেশাল বিটরুট হালুয়া রেসিপি

শবে বরাত মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, দোয়া ও ইবাদতের এক বিশেষ রাত। এই পবিত্র শবে বরাত উপলক্ষে ইবাদতের...

নাক ডাকার সমস্যা নিয়ন্ত্রণ করবেন যে উপায়ে
০১ ফেব্রুয়ারি ২০২৬

নাক ডাকার সমস্যা নিয়ন্ত্রণ করবেন যে উপায়ে

নাক ডাকা কেবল ক্লান্তির কারণে হয় না; এর আরো গুরুতর অন্তর্নিহিত কারণ থাকতে পারে। রাতে নাক ডাকা একটি...

পরকীয়ায় জড়ানো নিয়ে গবেষণা যা বলছে
৩১ জানুয়ারি ২০২৬

পরকীয়ায় জড়ানো নিয়ে গবেষণা যা বলছে

বিয়ের ধারণা মানবসভ্যতায় যত পুরোনো, বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়ার বাস্তবতাও ততটাই প্রাচীন। রোমান্ট...

যে পিল খেয়ে বায়ুত্যাগ করলে গোলাপের সুবাস বের হবে
৩০ জানুয়ারি ২০২৬

যে পিল খেয়ে বায়ুত্যাগ করলে গোলাপের সুবাস বের হবে

সেই আদিম যুগ থেকেই মানুষ মেতে ছিল আবিষ্কারের নেশায়। কখনো প্রয়োজনে, কখনো উন্নত জীবনের আশায় মানুষের কঠ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাজারে কিছু অসাধু ব্যবসায়ী গ্যাস সংকটের সুযোগে অতিরিক্ত দাম নিচ্ছে, এর মধ্যেই সরকার গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে। এটা কতটা যুক্তিসঙ্গত মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে