গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মেনু

প্রতিদিনের নাস্তায় ঝামেলাহীন স্বাদে বৈচিত্র্য আনতে তিন পদ

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৯:২২ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:০৮ এএম ২০২৬
প্রতিদিনের নাস্তায় ঝামেলাহীন স্বাদে বৈচিত্র্য আনতে তিন পদ
ছবি

ছবি সংগৃহীত

সকালের নাস্তা দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার। তবে ব্যস্ততার কারণে অনেকেই প্রতিদিন একই ধরনের নাস্তা খেয়ে থাকেন। একটু ভিন্ন স্বাদের পাশাপাশি পুষ্টিকর কিছু খেতে চাইলে দই, পাউরুটি ও আপেল দিয়েই তৈরি করে নিতে পারেন কয়েকটি সহজ পদ। রান্নার ঝামেলাও কম, আবার স্বাদেও আসবে বৈচিত্র্য। তাই নিচে দেওয়া হলো তিনটি সহজ রেসিপি-

ক্যারামেলাইজড আপেল ও ওটসের সঙ্গে দই: প্রথমে একটি প্যানে সামান্য মাখন গরম করে তাতে কুচি করে রাখা আপেল দিন। এর সঙ্গে দারচিনির গুঁড়ো, মধু ও ওটস মিশিয়ে ভালো করে ভেজে নিন। আপেল নরম হয়ে মিশ্রণটি হালকা বাদামি রং ধারণ করলে নামিয়ে রাখুন। এবার একটি বাটিতে গ্রিক ইয়োগার্ট নিয়ে তার উপর আপেলের মিশ্রণটি ছড়িয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল সহজ ও সুস্বাদু সকালের নাস্তা।

দইয়ের টোস্ট: একটি পাত্রে দই ভালো করে ফেটিয়ে নিন। এতে লবন, গোলমরিচের গুঁড়ো, হলুদ ও মরিচের গুঁড়ো মিশিয়ে নিন। এবার কড়াইয়ে সামান্য ঘি গরম করে সর্ষে, কারিপাতা, পেঁয়াজকুচি ও কাঁচামরিচ দিয়ে ভেজে নিন। এই মিশ্রণটি দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে তার মধ্যে ধনেপাতা কুচি দিন। এরপর পাউরুটিগুলো ত্রিকোণ করে কেটে দইয়ের মিশ্রণে ডুবিয়ে নিন। কড়াইয়ে সামান্য ঘি দিয়ে পাউরুটির দুই পিঠ ভালোভাবে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু দইয়ের টোস্ট।

দই-পাউরুটির উপমা: দইয়ের সঙ্গে লবণ, হলুদ ও মরিচের গুঁড়ো মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে কেটে দইয়ের মিশ্রণের সঙ্গে মিশিয়ে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে সর্ষে, কারিপাতা, বিউলির ডাল ও ছোলার ডাল দিয়ে ফোড়ন দিন। এরপর পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিন। এবার দই-পাউরুটির মিশ্রণটি কড়াইয়ে দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করুন। প্রায় পাঁচ মিনিট পর উপর থেকে লেবুর রস ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন দই-পাউরুটির উপমা।

অল্প সময়ে সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি এই তিন পদ সকালের নাস্তায় আনতে পারে স্বাদে নতুনত্ব। বিশেষ করে দই, আপেল ও ওটসের মতো উপকরণ থাকায় এগুলো হতে পারে ব্যস্ত দিনের জন্য সহজ একটি নাস্তার বিকল্প।

কেএমএএ/আপ্র/১৭.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

মানুষের পাশে না থাকা সামাজিক ও মানসিকসহ নৈতিকতার সংকট
১৭ আগস্ট ২০২৬

মানুষের পাশে না থাকা সামাজিক ও মানসিকসহ নৈতিকতার সংকট

বিপদের সময় মানুষের সবচেয়ে বড় প্রয়োজন সব সময় টাকা নয়; কখনো একটি ফোনকল, কখনো একটি দরজায় কড়া নাড়া, কখনো...

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর মন জুড়ানো ‘ঋতুরানি’ শরৎকাল
১৭ আগস্ট ২০২৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর মন জুড়ানো ‘ঋতুরানি’ শরৎকাল

ভাদ্র মানেই পলিমাটির এই বাংলায় শরতের স্নিগ্ধ ও রূপসী কন্যার মনমাতানো আগমন। বর্ষার একটানা ভারী বর্ষণ...

ক্যামেরার লেন্সে জীবন দেখায় হারাচ্ছে আসল স্মৃতিগুলোই
১৭ আগস্ট ২০২৬

ক্যামেরার লেন্সে জীবন দেখায় হারাচ্ছে আসল স্মৃতিগুলোই

আমাদের ফোনের গ্যালারিটা খুললেই চোখে পড়ে রাশি রাশি ছবির মেলা। কোথাও ঘুরতে গেলে পাহাড়, সমুদ্র, সূর্যাস...

তিন শতাব্দী পর নতুনরূপে ফিরেছে সাজগোজের টেবিল
১৭ আগস্ট ২০২৬

তিন শতাব্দী পর নতুনরূপে ফিরেছে সাজগোজের টেবিল

এক সময় ভ্যানিটি বা সাজের টেবিল ছিল শুধু সৌন্দর্যচর্চার আসবাব নয়; এর সঙ্গে জড়িয়ে ছিল ক্ষমতা, সামাজিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে