গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মেনু

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৪৩ এএম ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
ছবি

ছবি সংগৃহীত

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আগামী রোববার এ রিটের ওপর শুনানি হতে পারে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন রিটকারী আইনজীবী।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে।

বিএনপি দুটি এবং ১১ দলীয় জোট একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। পূরণ করা মনোনয়নপত্র বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে নির্বাচন ভবনে নির্বাচনী কর্তার দপ্তরে জমা দিতে হবে।

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ রেখে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। 

এসি/আপ্র/১৩/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ বললেন প্রধান কৌঁসুলি
১৩ আগস্ট ২০২৬

ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ বললেন প্রধান কৌঁসুলি

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ আখ্যা দিয়েছে...

রংপুর মহানগর পুলিশ কমিশনারসহ ২৩ কর্মকর্তা বদলি
১২ আগস্ট ২০২৬

রংপুর মহানগর পুলিশ কমিশনারসহ ২৩ কর্মকর্তা বদলি

রংপুর মহানগর পুলিশ কমিশনারসহ উপমহাপরিদর্শক, অতিরিক্ত উপমহাপরিদর্শক ও পুলিশ সুপার পদমর্যাদার ২৩ কর্মক...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
১২ আগস্ট ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে...

বরিশাল আদালত চত্বরে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ
১২ আগস্ট ২০২৬

বরিশাল আদালত চত্বরে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বিকট শব্দে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই