গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:০৪ এএম ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
ছবি

ছবি সংগৃহীত

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার তিনদিনের মাথায় অভিনেতা আশরাফুল হক ডনের পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ডনের পক্ষে তার আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন এ আবেদন করেন।

তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম জামিন নাকচের আদেশ দেন।

সালমান শাহর আইনজীবী আবিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন আদালতে রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী ডনের জামিনের বিরোধিতা করে যুক্তি তুলে ধরেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ আসে।

জামিন আবেদনে বলা হয়, হাজতি আসামি ডনের বিরুদ্ধে এজাহার এবং গ্রেফতারি ফরোয়ার্ডিংয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত ছিল না। এজন্য তার জামিন পাওয়া একান্ত আবশ্যক। 

জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন থেকে জানানোর পরে সিআইডি তাকে হেফাজতে নিয়েছে। সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ নিয়ে হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম এসেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন— সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

এসি/আপ্র/১২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বরিশাল আদালত চত্বরে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ
১২ আগস্ট ২০২৬

বরিশাল আদালত চত্বরে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বিকট শব্দে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটে...

‘মারামারির ভিডিও দেখালে চ্যানেল বন্ধ’, কাদের-আরাফাতের কল রেকর্ড ট্রাইব্যুনালে
১০ আগস্ট ২০২৬

‘মারামারির ভিডিও দেখালে চ্যানেল বন্ধ’, কাদের-আরাফাতের কল রেকর্ড ট্রাইব্যুনালে

জুলাই আন্দোলনের সময় টেলিভিশন সম্প্রচার নিয়ন্ত্রণ নিয়ে সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের...

গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন চ্যালেঞ্জের রিট খারিজ
১০ আগস্ট ২০২৬

গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন চ্যালেঞ্জের রিট খারিজ

গুমের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের দুটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে করা রিট আবেদন খারি...

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার
০৮ আগস্ট ২০২৬

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেফতার করেছে পুল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই