গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আরো দুই মামলায় আইভীর জামিন বহাল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ১৭ মে ২০২৬ | আপডেট: ১৪:১২ এএম ২০২৬
আরো দুই মামলায় আইভীর জামিন বহাল
ছবি

সেলিনা হায়াৎ আইভী -ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার আরো দুই হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে মোট ১২ মামলায় তাঁর জামিন বহাল থাকায় কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

রোববার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদনে ‘নো অর্ডার’ দেন। এর মধ্য দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওই দুই মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন কার্যকর থাকে।

এর আগে ১০ মামলায় জামিন পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানার এই দুই মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়। একটি মামলায় গত ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল তাঁকে গ্রেফতার দেখানো হয়েছিল। পরে ৩০ এপ্রিল হাইকোর্ট রুল জারি করে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করলে বিষয়টি রোববার চেম্বার আদালতে শুনানিতে ওঠে।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসা থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঘিরে দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়। ওই পাঁচ মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট জামিন দিলে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। পরে আপিল বিভাগ গত ১০ মে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে জামিন বহাল রাখে।

প্রথম দফার মামলাগুলোতে জামিনের পর আইভীকে আরো পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে চারটি ছিল ফতুল্লা থানার হত্যা মামলা এবং একটি নারায়ণগঞ্জ সদর থানার হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলা। দ্বিতীয় দফার ওই পাঁচ মামলায়ও হাইকোর্ট তাঁকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে আপিল বিভাগ স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্টের রুল নিষ্পত্তির নির্দেশ দিলে সেই জামিনও বহাল থাকে।

আইভীর আইনজীবী এস এম হৃদয় রহমান জানিয়েছেন, ১২ মামলায় হাইকোর্টের জামিনাদেশ ও আপিল বিভাগের আদেশ কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। সব প্রক্রিয়া শেষ হলে চলতি সপ্তাহেই আইভীর মুক্তি মিলতে পারে বলে আশা করছেন তাঁরা।

সানা/কেএমএএ/আপ্র/১৭/৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই: ট্রাইব্যুনালকে জিয়াউল
০২ সেপ্টেম্বর ২০২৬

মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই: ট্রাইব্যুনালকে জিয়াউল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনার সময় হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও গায়ে ভেস্ট পরানো থেকে অব্যাহতি...

কারাগারেই থাকতে হচ্ছে বিদিশাকে
০২ সেপ্টেম্বর ২০২৬

কারাগারেই থাকতে হচ্ছে বিদিশাকে

ফ্ল্যাট বিক্রয় নিয়ে রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি...

ড. ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল
০১ সেপ্টেম্বর ২০২৬

ড. ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল

হামে শিশু মৃত্যু

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয়: হাইকোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৬

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয়: হাইকোর্ট

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষককে বরখাস্ত বা অপসারণের মতো গুরুতর শাস্তি প্রদান করতে হলে তা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে