গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শাপলা চত্বর গণহত্যায় সাবেক আইজিপি আসামি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩২ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০২:৫৬ এএম ২০২৬
শাপলা চত্বর গণহত্যায় সাবেক আইজিপি আসামি
ছবি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন -ফাইল ছবি

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউশন।

বুধবার (১৫ এপ্রিল) নিজ কার্যালয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তদন্তে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত সংস্থা কাজ করছে এবং আগামী কয়েক দিনের মধ্যে পূর্ণ প্রতিবেদন পাওয়ার আশা রয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে সংঘটিত ঘটনাটি বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে, তারা যে কোনো পদ বা অবস্থানেরই হোক না কেন।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। গত ৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও পরে ট্রাইব্যুনালের নির্দেশে নতুন তারিখ নির্ধারণ করে ৭ জুন ধার্য করা হয়েছে।

এ মামলায় ইতোমধ্যে ছয়জন গ্রেফতার রয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, আবদুল জলিল মণ্ডল এবং শাহরিয়ার কবির।

তদন্ত সূত্রে জানা যায়, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডে তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর একাংশের ভূমিকা নিয়ে তদন্তে নতুন তথ্য উঠে এসেছে, যার ভিত্তিতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মামলায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে পৃথক একটি মানবতাবিরোধী অপরাধ মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এবং সেখানে রাজসাক্ষী হিসেবে জবানবন্দিও দিয়েছেন।
সানা/আপ্র/১৫/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই: ট্রাইব্যুনালকে জিয়াউল
০২ সেপ্টেম্বর ২০২৬

মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই: ট্রাইব্যুনালকে জিয়াউল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনার সময় হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও গায়ে ভেস্ট পরানো থেকে অব্যাহতি...

কারাগারেই থাকতে হচ্ছে বিদিশাকে
০২ সেপ্টেম্বর ২০২৬

কারাগারেই থাকতে হচ্ছে বিদিশাকে

ফ্ল্যাট বিক্রয় নিয়ে রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি...

ড. ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল
০১ সেপ্টেম্বর ২০২৬

ড. ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল

হামে শিশু মৃত্যু

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয়: হাইকোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৬

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয়: হাইকোর্ট

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষককে বরখাস্ত বা অপসারণের মতো গুরুতর শাস্তি প্রদান করতে হলে তা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে