গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

ধর্ষণে জন্ম নেওয়া শিশু সন্তা‌নের স্বীকৃতি পেল, অভিযুক্তের যাবজ্জীবন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:২৪ এএম ২০২৬
ধর্ষণে জন্ম নেওয়া শিশু সন্তা‌নের স্বীকৃতি পেল, অভিযুক্তের যাবজ্জীবন
ছবি

ছবি সংগৃহীত

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় মো. ফারুক হোসেন নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সেইসঙ্গে ধর্ষণে ভূমিষ্ঠ শিশুকে সন্তা‌নের স্বীকৃ‌তি এবং ওয়া‌রিস হি‌সে‌বে তার সমস্ত কিছু পা‌বে ব‌লেও রায় দি‌য়ে‌ছেন আদালত।

রোববার (১১ অ‌ক্টোবর) দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. তহিদুল ইসলাম এ রায় দেন।

রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ফারুক পাংশা উপজেলার বাবুপাড়া এলাকার বাসিন্দা আহম্মদ খার ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ মে রাতে একই এলাকার বাসিন্দা এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে খোকশায় আত্মীয়ের বাড়িতে রেখে দুই মাস ধর্ষণ করেন ফরুক। পরে ঢাকায় নিয়ে থা‌কেন চার মাস। এ ঘটনার পর ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সালিশে তাকে বিয়ে করতে রাজি হন ফারুক। কিন্তু পরে আর বিয়ে না করে পালিয়ে যান। ২০১৮ সালের ৯ নভেম্বর ওই নারী বাদী হয়ে একটি মামলা করেন।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা জানান, আদালত দীর্ঘ শুনানি শেষে রোববার দুপুরে আসামি মো. ফারুক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন। এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

তি‌নি আরো জানান, ওই বাচ্চা‌টির আজ থে‌কে ২১ বছর পর্যন্ত ভরণপোষণ সরকার বহন কর‌বে। আর ফারুক হো‌সে‌নের জৈ‌বিক চা‌হিদায় জন্ম নেওয়া বাচ্চা তার সন্তান ব‌লে রায় দি‌য়ে‌ছেন আদালত। এটা তারই সন্তান এবং ওয়া‌রিস হি‌সে‌বে এই বাচ্চা ফারুক হো‌সেনের সমস্ত কিছু পা‌বে।

এসি/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায়
১১ অক্টোবর ২০২৬

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের র...

বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি করাকে আইনগতভাবে ‘যৌতুক’ হিসেবে গণ্য করা...

গরুর মাংসের কেজি ২৫০ টাকায় আনার দাবিতে আইনি নোটিশ
১১ অক্টোবর ২০২৬

গরুর মাংসের কেজি ২৫০ টাকায় আনার দাবিতে আইনি নোটিশ

গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে বাণিজ্যিক আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞ...

‘জিয়ার সৈনিক’ পরিচয় দিয়ে এসআরবির কাছে লাভ নেই
০৯ অক্টোবর ২০২৬

‘জিয়ার সৈনিক’ পরিচয় দিয়ে এসআরবির কাছে লাভ নেই

বিদেশে লোভনীয় চাকরি ও কাজের ভিসার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে ২০ জনকে আটকের পর তাঁদের মধ্যে ১২...

হানিফসহ চার আ. লীগ নেতার রায় যেকোনো দিন
০৮ অক্টোবর ২০২৬

হানিফসহ চার আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধের বিচার

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে