গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখ ৪৬ হাজার জন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০৪ এএম ২০২৬
সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখ ৪৬ হাজার জন
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জনকে আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়।

এ সেবার মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ২২২ জন, ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৫১৪ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের মাধ্যমে (টোল ফ্রি- ১৬৬৯৯) ২ লাখ ১৪ হাজার ৪৭১ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ সেবা (ফেসবুক মেসেঞ্জার) সহায়তা পেয়েছেন ৩৮০ জন। পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন জনগোষ্ঠীর সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৪৩৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত আইনগত সহায়তার মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থীকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এসব সেবা দেওয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের অধিনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

এসি/আপ্র/১২/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে জাতীয় সংসদে বিল পাস
১১ সেপ্টেম্বর ২০২৬

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে জাতীয় সংসদে বিল পাস

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)...

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে
১০ সেপ্টেম্বর ২০২৬

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

হাইকোর্টের রায়

সালমান শাহ হত্যার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন ডন
০৯ সেপ্টেম্বর ২০২৬

সালমান শাহ হত্যার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন ডন

রিমান্ড শেষে কারাগারে

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৬

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট

ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নিতে জারি করা রুল খারিজ করে দিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে