গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মেনু

৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৭ পিএম, ২১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৫৮ এএম ২০২৬
৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা
ছবি

ছবি সংগৃহীত

মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাটসহ আট জেলায় ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে এ সেবার উদ্বোধন করেন তিনি।

জানা গেছে, ই-বেইলবন্ড চালুর মাধ্যমে একজন বন্দিকে খুব দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। অনলাইনে বেইলবন্ড দেওয়ায় আসামিকে এক ঘণ্টায় মুক্তি দেওয়া সম্ভব হবে।

আইন উপদেষ্টা বলেন, এর আগে দশ থেকে বারো ধাপ পার হয়ে জামিন পেতেন আসামিরা। এতে মানুষের টাকা খরচ হতো এবং ভোগান্তি হতো। তাছাড়া এই প্রক্রিয়ায় কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগতো। অনলাইনে এই প্রক্রিয়া চালু হওয়ায় কে কখন সাইন করলেন তার রেকর্ড থাকবে। ফলে চাইলেও কেউ এটাকে দীর্ঘয়িত করতে পারবে না।

তিনি আরো বলেন, আমাদের ইচ্ছা আছে ধাপে ধাপে আমরা ৬৪ জেলায় ই-বেইলবন্ড চালু করবো। নারায়ণগঞ্জ জেলায় চালু হওয়ার পর আরো আটটি জেলায় যখন চালু করছি, তখন এই প্রক্রিয়া বন্ধ হওয়ার আর কোনো কারণ থাকবে না। আমাদের আর ২০-২৫ দিন সময় আছে। আমরা চেষ্টা করব আরো কয়েকটি জেলায় চালু করার। আমরা মনে করি আগামী ছয় মাসের মধ্যে এটা ৬৪ জেলায় চালু হয়ে যাবে।

পরবর্তী সরকার ই-বেইলবন্ড রাখবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পরবর্তী সরকার রাজনৈতিকভাবে সমস্যায় পরে এমন বিষয় ছাড়া সবকিছুই রাখবে। এটাতে রাজনৈতিকভাবে সমস্যায় পড়বে না। এটাতো এসেনশিয়াল কাজ, পরবর্তী যে সরকারই আসুক, এতে বাধা দেবে বলে আমরা মনে করি না।

উল্লেখ্য, বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে প্রচলিত বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপ বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে বলে মনে করছে আইন মন্ত্রণালয়। প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় এ কার্যক্রম শুরু হয়ে এখন সফলভাবে চলছে। আজ মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এ কার্যক্রম শুরু হলো।

এসি/আপ্র/২১/০১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ে চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ কনস্টেবল
২৪ জুলাই ২০২৬

প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ে চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ কনস্টেবল

রাজধানীর ফার্মগেটে ২০২২ সালে ‘টিপকাণ্ড’ হিসেবে আলোচিত ঘটনায় চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল তারেক প...

হাইকোর্টের নতুন রেকর্ড একদিনে ৭৮৫৩ ‘ক্রিমিনাল মিস’ মামলা নিষ্পত্তি
২৩ জুলাই ২০২৬

হাইকোর্টের নতুন রেকর্ড একদিনে ৭৮৫৩ ‘ক্রিমিনাল মিস’ মামলা নিষ্পত্তি

একদিনেই ৭ হাজার ৮৫৩টি পুরোনো ‘ক্রিমিনাল মিস’ মামলা নিষ্পত্তি করে নতুন রেকর্ড গড়েছে হাইকোর্টের ১০টি ক...

শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড
২৩ জুলাই ২০২৬

শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লায় ৯ বছরের শিশু তানজিম সুলতানা ঝুমুরকে ধর্ষণের পর হত্যার বহুল আলোচিত মামলায় মফিজুল ইসলাম মফু...

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে
২৩ জুলাই ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জামায়াত এমপির বিয়ে নিয়ে বিতর্ক, বায়োডাটায় নতুন প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংসদ সদস্য দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী। তবে তাঁর দাবিকৃত বিয়ের পাঁচ দিন পর স্বাক্ষর করা একটি বায়োডাটায় ওই তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, এমপির দাবি ন্যায়সঙ্গত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে