গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

মেনু

বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৬:৫৬ এএম ২০২৬
বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
ছবি

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার ব্যবস্থা করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিটিভির মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

চিঠিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিটিভিতে দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারের জন্য স্লট বরাদ্দ দেওয়া হবে। এ ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)-এর উপবিধি (গ) অনুসরণ করতে হবে। লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ, প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ ও এর মেয়াদ নির্ধারণ করবে বিটিভি। প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

এছাড়া, যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদনের সময়ের ক্রমানুসার অনুযায়ী বক্তব্য প্রদানের সুযোগ দিতে বলা হয়েছে। তবে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আবেদন না পাওয়ায়, বিএনপির দলীয় প্রধান তারেক রহমানকে তাদের চাহিদা অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে ভাষণ দেওয়ার সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য প্রার্থীরা ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।

ওআ/আপ্র/৩/২/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে
০৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে

দ্য ইকোনমিস্ট

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা
০৩ ফেব্রুয়ারি ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ব‌লে‌ছেন, আইনশৃঙ্খলা বাহিনীর...

জামায়াতের আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: সেলিমা রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, নারীদের প্রতি কটূক্তির দায়ে জামায়াতের আমিরকে প্রকা...

নারীদের অপমানকারীরা দেশপ্রেমিক হতে পারে না: তারেক রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অপমানকারীরা দেশপ্রেমিক হতে পারে না: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নারীদের অসম্মান করে, যারা মিথ্যার আশ্রয় নেয় ও জনগণের ভোট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাজারে কিছু অসাধু ব্যবসায়ী গ্যাস সংকটের সুযোগে অতিরিক্ত দাম নিচ্ছে, এর মধ্যেই সরকার গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে। এটা কতটা যুক্তিসঙ্গত মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে