গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

মৃত্যুদণ্ড বাতিল করে দিলো মধ্যপ্রাচ্যের এক দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:০৭ এএম ২০২৬
মৃত্যুদণ্ড বাতিল করে দিলো মধ্যপ্রাচ্যের এক দেশ
ছবি

ছবি সংগৃহীত

মৃত্যুদণ্ডের বিধান বাতিল করে ইতিহাস গড়ল লেবাননের পার্লামেন্ট। একই সঙ্গে আগে দেওয়া সব মৃত্যুদণ্ডের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) পার্লামেন্টের স্পিকারের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ডের বিধান বিলোপ করল লেবানন। অবশ্য ২০০৪ সাল থেকেই দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ ছিল। তবে আইন অনুযায়ী কয়েক ডজন ব্যক্তি তখনও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিসেবে কারাগারে ছিলেন।

হত্যা ও রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অপরাধে লেবাননে মৃত্যুদণ্ডের বিধান ছিল। গত বছর দেশটির আইনপ্রণেতারা মৃত্যুদণ্ড বিলোপের জন্য একটি আইন প্রস্তাব করেন। তবে মঙ্গলবারের বিবৃতিতে প্রস্তাবটি কত ভোটে পাস হয়েছে, তা জানানো হয়নি।

লেবাননের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য লেবানন একটি শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক হেবা মরায়েফ বলেন, মৃত্যুদণ্ড বাতিল লেবাননে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে একটি বড় মাইলফলক। দুই দশকের বেশি সময় মৃত্যুদণ্ড কার্যকর না করার পর এবার সেটিকে স্থায়ী আইনি সুরক্ষায় রূপ দেওয়া হলো।

এদিকে কারাগারে অতিরিক্ত বন্দির চাপ কমাতে কিছু অপরাধের ক্ষেত্রে সাধারণ ক্ষমা দেওয়ার একটি পৃথক আইন নিয়েও আলোচনা করছে লেবাননের পার্লামেন্ট।

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/১২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

লাল রঙে ঢাকা বিড়াল ঘিরে রহস্য, চলছে উদ্ধার অভিযান
১২ আগস্ট ২০২৬

লাল রঙে ঢাকা বিড়াল ঘিরে রহস্য, চলছে উদ্ধার অভিযান

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লিগ সিটিতে শরীরে লাল রঙ বা রঞ্জক মাখা একটি ধূসর বিড়ালকে ঘুরে বেড়া...

হরমুজ প্রণালি এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প
১২ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালি এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়...

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সওয়াল
১২ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সওয়াল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস সম্মেলনে অংশগ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জা...

তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো নীরব নয়াদিল্লি
১১ আগস্ট ২০২৬

তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো নীরব নয়াদিল্লি

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের আমন্ত্রণে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশটি সফর করবেন কি না, সে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই