গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

এবার মমতার বিরুদ্ধে শুভেন্দুর ১০০ কোটির মানহানি মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১০ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০১:২৫ এএম ২০২৬
এবার মমতার বিরুদ্ধে শুভেন্দুর ১০০ কোটির মানহানি মামলা
ছবি

ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করলেন রাজ্যটির বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কয়লা কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দুকে জড়িয়ে সম্প্রতি মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে এই মামলা করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) আলিপুর আদালতে এই ১০০ কোটি রুপির মানহানির মামলা করেন শুভেন্দু। ১০০ কোটি রুপি পেলে সেটি জনকল্যাণমূলক সেবায় দান করা হবে বলে জানিয়েছেন তিনি।

নিজের এক্স হ্যান্ডেলে সেই মামলার অনুলিপি শেয়ার করে শুভেন্দু লেখেন, ‘মমতা ব্যানার্জী, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করি, আর আপনি বিষয়গুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করেন। কয়লা কেলেঙ্কারিতে আমার সম্পৃক্ততার বিষয়ে আপনার জঘন্য কাল্পনিক অভিযোগ এবং তার প্রেক্ষিতে মানহানির নোটিশের প্রতি আপনার প্রতারণামূলক নীরবতা কোনোভাবেই আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সাহায্য করবে না।

আপনার প্রতারণামূলক অপকর্মের জন্য আপনাকে আদালতে টেনে আনার কথা বলেছিলাম এবং আমি সেকথা রেখেছি। আজই আপনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি। দয়া করে আপনি অভিজ্ঞ আইনজীবীদের সাথে দ্রুত যোগাযোগ করুন, নাহলে আপনাকে অবিলম্বে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে, সেই অর্থ আমি দাতব্য প্রতিষ্ঠানে দান করবো।’

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি কলকাতার একটি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, ‘আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম। ওরা বলছে কয়লার রুপি.. কিন্তু কয়লার রুপি কে খায়? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খায়। কী করে খায়? গাদ্দারের মাধ্যম দিয়ে রুপি যায়। গাদ্দার এখন দত্তক পুত্র হয়ে গেছে। সঙ্গে আছে এক জগন্নাথ। তিনি হলেন বিজেপির এক বড় ডাকাত। জগন্নাথের মাধ্যম দিয়ে কয়লার রুপি যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর মাধ্যম দিয়ে সেই রুপি যায় অমিত শাহর কাছে।’

মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য নিয়েই আপত্তি জানান শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে আইনজীবী মারফত একটি আইনি নোটিস পাঠান তিনি। কীসের ভিত্তিতে মমতা ওই মন্তব্য করেন, ৭২ ঘণ্টার মধ্যে সেই প্রামাণ্য নথি চেয়েছিলেন শুভেন্দু। ওই সময়সীমা অতিক্রম করার পরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি।

এসি/আপ্র/১৭/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী ট্যাংকারে আগুন
২১ অক্টোবর ২০২৬

হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার মধ্যে নতুন করে বিপদের মুখে পড়েছে দুটি তেলবাহী ট্যাংকার। প...

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন
২১ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লো
২১ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লো

মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে আবারো বেড়েছে অপরিশোধিত তেলের দা...

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪
২১ অক্টোবর ২০২৬

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই