গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

কানাডা থেকে ছয় মাসে ৩ হাজার ভারতীয় বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৭ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:১৯ এএম ২০২৬
কানাডা থেকে ছয় মাসে ৩ হাজার ভারতীয় বহিষ্কার
ছবি

ছবি সংগৃহীত

চলতি বছরের প্রথম ছয় মাসে তিন হাজারের বেশি ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কানাডা। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩ হাজার ৩২৩ জন ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে। এ সংখ্যা ২০২৫ সালের পুরো বছরে কানাডা থেকে বহিষ্কৃত ভারতীয় নাগরিকের সংখ্যার প্রায় ৮৮ শতাংশ।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির তথ্য অনুযায়ী, চলতি বছরে অন্য যেকোনো দেশের নাগরিকের তুলনায় ভারতীয়দের বহিষ্কারের সংখ্যা সবচেয়ে বেশি। ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ১ হাজার ২৭৩ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে। একই সময়ে কানাডায় বহিষ্কৃত ভারতীয়ের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় আড়াই গুণ।

গত পাঁচ বছর ধরে কানাডা থেকে বহিষ্কারের তালিকায় মেক্সিকোর নাগরিকেরা শীর্ষে ছিলেন। তবে চলতি বছরের প্রথম ছয় মাসে মেক্সিকোকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ভারত।

সিবিএসএর হিসাবে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত কানাডা থেকে ১ হাজার ৫৭৩ জন মেক্সিকান নাগরিককে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, বর্তমানে আরো ৭ হাজার ৬৬৯ জন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে চূড়ান্তভাবে কানাডা ছাড়ার আদেশ কার্যকরের অপেক্ষায় রয়েছে।

যেসব কারণে বহিষ্কার

কানাডার সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসা জালিয়াতি, অবৈধভাবে অবস্থান, অভিবাসন আইন লঙ্ঘন এবং আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার মতো বিভিন্ন কারণে ভারতীয় নাগরিকদের বহিষ্কার করা হচ্ছে।

এ ছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীদের সংখ্যা কমাতে সাম্প্রতিক সময়ে কানাডা সরকার যে কঠোর অভিবাসন নীতি নিয়েছে, তারও প্রভাব পড়েছে দেশটিতে থাকা বিপুলসংখ্যক ভারতীয় নাগরিকের ওপর।

কানাডার সীমান্ত কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তিকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়ার পর তিনি স্বেচ্ছায় কানাডা না ছাড়লে তার বিরুদ্ধে বহিষ্কার আদেশ কার্যকর করা হতে পারে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে জোরপূর্বক কানাডা থেকে বের করে দেওয়া এবং নির্দিষ্ট পরিস্থিতিতে ভবিষ্যতে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সুযোগ রয়েছে।

এসি/আপ্র/০৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ১ হাজার ৮০০ স্কুলে শিক্ষার্থীদের অবরোধ
০৭ অক্টোবর ২০২৬

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ১ হাজার ৮০০ স্কুলে শিক্ষার্থীদের অবরোধ

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষার্থী, শিক্ষক ও...

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজলভ্য ডেঙ্গুর টিকা
০৬ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজলভ্য ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজে পাওয়া যাচ্ছে টিকা কিউডেঙ্গা...

বরফের নিচে মহাজাগতিক কণা শনাক্তের পথ দেখিয়ে নোবেল
০৬ অক্টোবর ২০২৬

বরফের নিচে মহাজাগতিক কণা শনাক্তের পথ দেখিয়ে নোবেল

দক্ষিণ মেরুর বরফ ব্যবহার করে মহাবিশ্ব থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্তের পথ দেখানোর জন্য চলতি বছ...

ভাঙারি কুড়িয়ে চলা বৃদ্ধের ব্যাংকে মিললো ৪ লাখ ইউয়ান
০৬ অক্টোবর ২০২৬

ভাঙারি কুড়িয়ে চলা বৃদ্ধের ব্যাংকে মিললো ৪ লাখ ইউয়ান

চীনে ২১ বছর ধরে ভাঙারি কুড়িয়ে জীবন চালানো ৭১ বছর বয়সী এক বৃদ্ধের ব্যাংক হিসাবে পাওয়া গেছে ৪ লাখ ২৪ হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই