গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৫ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ০০:০৭ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলা, নিহত ২
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের একটি জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বছর বয়সী এক শিশুসহ আরো চারজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বিখ্যাত স্পেস নিডলের পাশের সিয়াটল সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।

সিয়াটল ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর গুলির খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স মাত্র দুই বছর।

হামলার সময় সিয়াটল সেন্টারে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ ফুড ফেস্টিভ্যাল চলছিল। স্থানীয় খাবারের স্টল ও সাংস্কৃতিক আয়োজন ঘিরে সেখানে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম হয়েছিল। হঠাৎ গুলির শব্দে উৎসবস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটতে শুরু করেন উপস্থিত মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে পরপর কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এরপর মুহূর্তেই পুরো এলাকা বিশৃঙ্খল হয়ে পড়ে।

ঘটনার পরপরই পুলিশ, জরুরি সেবাকর্মী এবং এফবিআইয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়নি। হামলার উদ্দেশ্যও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সিয়াটল সেন্টারের মনোরেল সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সূত্র: সিএনএন

এসি/আপ্র/২৭/০৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে