গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্কতা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৪ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৪৭ এএম ২০২৬
মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্কতা
ছবি

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে বসবাসরত ও ভ্রমণরত নিজেদের নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য অনাকাঙিক্ষত পরিস্থিতি ও সংঘাতের ঝুঁকি বিবেচনায় মার্কিন পররাষ্ট্র দপ্তর এ নির্দেশনা দিয়েছে।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান জটিল নিরাপত্তা পরিস্থিতির কারণে যেকোনো সময় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। এ পরিস্থিতিতে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন নাগরিকদের চারপাশের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখা, স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ পর্যবেক্ষণ করা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের, বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা ব্যক্তিদের বাড়তি সতর্কতা বজায় রাখতে হবে। বিদেশে থাকা নাগরিকদের নিজ নিজ এলাকার নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে দেওয়া নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট সতর্ক করে বলেছে, চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। বিভিন্ন রুটে ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িক বন্ধসহ ভ্রমণসংক্রান্ত নানা জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের বাইরের বিভিন্ন অঞ্চলেও মার্কিন কূটনৈতিক স্থাপনা ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো হামলার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইরান-সমর্থিত বা ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্থাপনা, প্রতিষ্ঠান কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের চলাচল ও নিরাপত্তার বিষয়ে বাড়তি সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। সূত্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর
সানা/আপ্র/১৯/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ
০৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের সরকারি প্রাথমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধি...

ভারতের মহাকাশে নতুন সাফল্য, ইওএস-০৫ উৎক্ষেপণ
০৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের মহাকাশে নতুন সাফল্য, ইওএস-০৫ উৎক্ষেপণ

ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক তৈরি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকো...

মানবদেহে শূকরের কিডনি সচল থাকার নতুন রেকর্ড
০৪ সেপ্টেম্বর ২০২৬

মানবদেহে শূকরের কিডনি সচল থাকার নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে মানবদেহে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছেন চি...

নেপালে হিমবাহ ও পাহাড়ধসের নয় দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত দুই শ্রমিক উদ্ধার
০৪ সেপ্টেম্বর ২০২৬

নেপালে হিমবাহ ও পাহাড়ধসের নয় দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত দুই শ্রমিক উদ্ধার

নেপালে ভয়াবহ হিমবাহ ও পাহাড়ধসে সৃষ্ট ঢলের নয় দিন পর গভীর সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে