গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টিনার উন্মাদনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৫ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:১৭ এএম ২০২৬
ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টিনার উন্মাদনা
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে নিউইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ার যেন পরিণত হয়েছে আর্জেন্টিনার সমর্থকদের মিলনমেলায়। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসিদের ওঠাকে ঘিরে হাজারো সমর্থকের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে বিশ্বের অন্যতম ব্যস্ত এই এলাকা।

স্থানীয় সময় রোববার বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। এর আগের দিন শনিবার দুপুরের পর থেকেই আর্জেন্টিনার সমর্থকেরা টাইমস স্কয়ারে জড়ো হতে শুরু করেন। সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি এতটাই বেড়ে যায় যে কিছু সময়ের জন্য যান চলাচলেও বিঘ্ন ঘটে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত তৎপরতা চালাতে হয় নিউইয়র্ক পুলিশকে।

টাইমস স্কয়ারের কেন্দ্রজুড়ে আর্জেন্টিনার পতাকা, জার্সি ও ব্যানার হাতে সমর্থকেরা গান, স্লোগান এবং উদযাপনে মেতে ওঠেন। স্প্যানিশ ভাষার বিভিন্ন গানে উঠে আসে লিওনেল মেসি ও প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার নাম।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা কানসাস, ডালাস ও আটলান্টায় দুটি করে এবং মায়ামিতে একটি ম্যাচ খেললেও নিউইয়র্কে কোনো ম্যাচ খেলেনি। তাই নিউইয়র্কে বসবাসরত আর্জেন্টিনা-সমর্থকদের অপেক্ষা ছিল ফাইনালকে ঘিরেই। প্রিয় দল শিরোপা নির্ধারণী ম্যাচে ওঠায় সেই অপেক্ষা রূপ নিয়েছে উৎসবে। টাইমস স্কয়ারজুড়ে যত দূর চোখ যায়, তত দূরই দেখা গেছে আকাশি-সাদা জার্সিধারী সমর্থকদের।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেনেরও নিউইয়র্কে উল্লেখযোগ্যসংখ্যক সমর্থক রয়েছে। তারা ‘লিটল স্পেন’ এলাকায় সমবেত হলেও উপস্থিতি ও উৎসবের আমেজে আর্জেন্টিনা-সমর্থকদের সমকক্ষ হতে পারেননি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এসি/আপ্র/১৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ
০৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের সরকারি প্রাথমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধি...

ভারতের মহাকাশে নতুন সাফল্য, ইওএস-০৫ উৎক্ষেপণ
০৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের মহাকাশে নতুন সাফল্য, ইওএস-০৫ উৎক্ষেপণ

ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক তৈরি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকো...

মানবদেহে শূকরের কিডনি সচল থাকার নতুন রেকর্ড
০৪ সেপ্টেম্বর ২০২৬

মানবদেহে শূকরের কিডনি সচল থাকার নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে মানবদেহে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছেন চি...

নেপালে হিমবাহ ও পাহাড়ধসের নয় দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত দুই শ্রমিক উদ্ধার
০৪ সেপ্টেম্বর ২০২৬

নেপালে হিমবাহ ও পাহাড়ধসের নয় দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত দুই শ্রমিক উদ্ধার

নেপালে ভয়াবহ হিমবাহ ও পাহাড়ধসে সৃষ্ট ঢলের নয় দিন পর গভীর সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে