গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৩৫ বছর পর বন্ধুর ধার শোধ, ফেরত ২৫ গুণ অর্থ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:৩৪ এএম ২০২৬
৩৫ বছর পর বন্ধুর ধার শোধ, ফেরত ২৫ গুণ অর্থ
ছবি

ছবি সংগৃহীত

বন্ধুর কাছ থেকে নেওয়া মাত্র এক হাজার টাকার ধার ৩৫ বছর পর প্রায় ২৫ গুণ বেশি অর্থ ফেরত দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের কেরালার এক ব্যক্তি। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে বন্ধুর খোঁজ করে অবশেষে তার হাতে ২৫ হাজার রুপি তুলে দেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কেরালার ইসমাঈল ১৯৯১ সালে সৌদি আরবের আবকাইক শহরে কর্মরত অবস্থায় সহকর্মী এডলা লাচান্নার কাছ থেকে ১২০ সৌদি রিয়াল ধার নিয়েছিলেন। সে সময় যার মূল্য ছিল প্রায় এক হাজার রুপি। সামর্থ্য হলে পরে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

কিছুদিন পর লাচান্না ভারতে ফিরে এলে দুজনের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগমাধ্যম না থাকায় বন্ধুর কোনো ঠিকানা বা ফোন নম্বরও ইসমাঈলের কাছে ছিল না। তবুও তিনি ধার শোধের প্রতিশ্রুতি ভুলে যাননি।

সম্প্রতি ইসমাঈল পুরোনো বন্ধুকে খুঁজে বের করার উদ্যোগ নেন। শুধু এটুকু জানতেন, লাচান্নার বাড়ি তেলেঙ্গানার জগতিয়াল জেলার ধর্মপুরীতে। সেই তথ্যের ভিত্তিতে সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় তিনি বন্ধুর পরিবারের সন্ধান পান এবং তাদের হাতে ২৫ হাজার রুপি তুলে দেন।

এ সময় লাচান্না উপসাগরীয় অঞ্চলে কর্মরত থাকায় দুজনের মধ্যে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা হয়।

লাচান্না বলেন, প্রায় ৩৫ বছর আগে তিনি ইসমাঈলকে মাত্র ১২০ সৌদি রিয়াল ধার দিয়েছিলেন। এত বছর পর ২৫ হাজার রুপি ফেরত পেয়ে তিনি বিস্মিত হয়েছেন।

তিনি ইসমাঈলকে সৎ ও প্রতিশ্রুতিবান মানুষ উল্লেখ করে বলেন, এই ঘটনা তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের দৃঢ়তার প্রতিফলন। এত বছর পরও দেওয়া কথা রাখায় তিনি বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লাচান্নার ভাষ্য, তিনি জানেন না ফেরত দেওয়া অর্থের সঙ্গে সুদ যোগ করা হয়েছে কি না। তবে ১৯৯১ সালে ১২০ সৌদি রিয়ালের মূল্য ছিল প্রায় এক হাজার রুপি। সেই ধার শোধ করতে এত বছর পর বন্ধুর আন্তরিক উদ্যোগ তাকে মুগ্ধ করেছে।

সূত্র: এনডিটিভি

এসি/আপ্র/১২/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিয়ের পাত্রী না পেয়ে ২৯ যুবকের আত্মহত্যা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের পাত্রী না পেয়ে ২৯ যুবকের আত্মহত্যা

বিয়ের জন্য উপযুক্ত পাত্রী না পাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করে ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছ...

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক উদ্ধার

নেপালে প্রলয়ংকারী বন্যার ১০ দিন পর কাদামাটিতে ভরা সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছ...

গাঁজা সেবন করে আকাশে উড়ে বরখাস্ত হলেন পাইলট
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাঁজা সেবন করে আকাশে উড়ে বরখাস্ত হলেন পাইলট

উড্ডয়নের সময় বিপদের মুখে পড়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের পাইলটকে মাদক পরীক্ষায় গাঁজার সক্রিয় উপাদান...

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই: কাদায় চাপা পড়েছে সব
০৫ সেপ্টেম্বর ২০২৬

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই: কাদায় চাপা পড়েছে সব

নেপালের ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছিল, সে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে