গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অন্ধ্রপ্রদেশে করোনা সংক্রমণ, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৫৩ এএম ২০২৬
অন্ধ্রপ্রদেশে করোনা সংক্রমণ, সতর্কতা জারি
ছবি

ছবি সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে আবা করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। নতুন করে দুজনের মৃত্যু এবং আটজনের করোনা শনাক্ত হওয়ার পর রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। নজরদারি, পরীক্ষা ও সংক্রমণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কাদাপা জেলায় ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশির উপসর্গ নিয়ে করোনা শনাক্ত হওয়ার পর ভেলোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই জেলায় ৪৩ বছর বয়সী আরেক ব্যক্তি শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হলে তারও করোনা শনাক্ত হয়। পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ছাড়া কাদাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

নতুন সংক্রমণের ঘটনায় কাদাপায় বিশেষ স্বাস্থ্য দল মোতায়েন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা অন্তত ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৮ জনের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, বাকি নমুনার ফলাফল অপেক্ষমাণ। একই সঙ্গে ভাইরাসের ধরন শনাক্ত করতে নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পুনের পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে কাদাপা জেলায় আটজন সক্রিয় করোনা রোগী রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে বাস্তবায়ন, জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং সংক্রমণ পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাভিথা হাসপাতালসহ জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জ্বর, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা, প্রয়োজন অনুযায়ী আইসোলেশন এবং চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদেরও দ্রুত করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের করোনা শনাক্ত হবে তাদের আইসোলেশনে রাখা হবে এবং যাদের ফল নেগেটিভ আসবে তাদেরও পর্যবেক্ষণে রাখা হবে।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশের সব জেলায় করোনা প্রস্তুতি জোরদার করা হয়েছে। হাসপাতালগুলোকে পর্যাপ্ত শয্যা, আইসোলেশন সুবিধা ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী প্রস্তুত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক ব্যবহার, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এসি/আপ্র/১২/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশি রোগী কমায় কলকাতার হাসপাতালগুলোর নতুন উদ্যোগ
০৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি রোগী কমায় কলকাতার হাসপাতালগুলোর নতুন উদ্যোগ

কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশির মৃত্যুর ঘটনার পর ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদ...

মাদক মামলায় মিশরে উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড
০৬ সেপ্টেম্বর ২০২৬

মাদক মামলায় মিশরে উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড

মাদক তৈরি ও পাচারের একটি বড় মামলায় মিশরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড...

অনলাইনে বোমা হামলার হুমকি, জরিমানা ১১ লাখ টাকা!
০৬ সেপ্টেম্বর ২০২৬

অনলাইনে বোমা হামলার হুমকি, জরিমানা ১১ লাখ টাকা!

অনলাইনের একটি পোস্ট কখনো কখনো বাস্তব দুনিয়ায় বড় ধরনের আতঙ্ক তৈরি করতে পারে। দক্ষিণ কোরিয়ায় তেমনই ঘটে...

শেষকৃত্য শুরুর  ১১ দিন পর জীবিত উদ্ধার
০৬ সেপ্টেম্বর ২০২৬

শেষকৃত্য শুরুর ১১ দিন পর জীবিত উদ্ধার

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১১ দিন পর জীবিত উদ্ধার হয়েছেন ৬৪ বছর বয়সী চন্দিকা শ্রেষ্ঠা। তাকে ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে