গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মেনু

খামেনি হত্যার প্রতিশোধের অঙ্গীকার আইআরজিসি প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫ পিএম, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:২৪ এএম ২০২৬
খামেনি হত্যার প্রতিশোধের অঙ্গীকার আইআরজিসি প্রধানের
ছবি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি -ছবি এপি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ডের বিচার এবং দায়ীদের শাস্তির দাবি কখনোই বিস্মৃত হবে না।

সেপাহ সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে ওয়াহিদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বলেন, খামেনি হত্যার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এ ঘটনার জন্য দায়ী করে তীব্র সমালোচনা করেন।

আহমাদ ওয়াহিদি বলেন, “আমেরিকার অপরাধী নেতারা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সব শত্রুর জানা উচিত, এই ঐশ্বরিক নেতাকে কাপুরুষোচিতভাবে হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকা নামিয়ে আনতে পারবে না।”

তিনি আরো বলেন, “শহীদদের রক্তের প্রতিশোধ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা একটি চূড়ান্ত, বৈধ এবং কখনো বিস্মৃত না হওয়া দাবি হয়ে থাকবে।”

আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ শহর মাশহাদে দাফনের একদিন পর ওয়াহিদির এ প্রতিক্রিয়া আসে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় খামেনি ও তাঁর পরিবারের চার সদস্য নিহত হওয়ার চার মাস পর বৃহস্পতিবার তাঁকে মাশহাদে দাফন করা হয়।

এর আগে খামেনির জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়, যা ইরানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় জনসমাগম হিসেবে উল্লেখ করা হয়েছে। সূত্র: আল জাজিরা
সানা/আপ্র/১০/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নেপালে ভূমিকম্পের পরই ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ১৫৭
২৭ আগস্ট ২০২৬

নেপালে ভূমিকম্পের পরই ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ১৫৭

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৫৭ জনে দাঁড়িয়েছে। এখনো...

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ ৪০৩
২৬ আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ ৪০৩

নেপালের তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলায় ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৯৫ জনের মরদেহ...

যুক্তরাষ্ট্রের পণ্যে কানাডার ৫০ শতাংশ পাল্টা শুল্ক
২৬ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের পণ্যে কানাডার ৫০ শতাংশ পাল্টা শুল্ক

যুক্তরাষ্ট্রের পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। মার্কিন প্রেসিডেন্ট...

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত
২৬ আগস্ট ২০২৬

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের (অ্যাপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে