গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মেনু

দ্রুতগতির চিতার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় ইউটিউবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২২ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:৩১ এএম ২০২৬
দ্রুতগতির চিতার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় ইউটিউবার
ছবি

দ্রুতগতির চিতার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় ইউটিউবার

সবচেয়ে দ্রুতগতিতে দৌড়ায় কোন প্রাণী-সবাই এক শব্দে এ প্রশ্নের উত্তরে বলবেন, ‘চিতা’। এই চিতার সঙ্গেই দৌড় প্রতিযোগিতায় নেমেছিলেন ড্যারেন ওয়াটকিন্স। ২০ বছর বয়সী এই জনপ্রিয় ইউটিউবার ও ভিডিও স্ট্রিমার ৩ জানুয়ারি চিতার সঙ্গে তাঁর দৌড়ের একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করেছেন।

ওয়াটকিন্সের ইউটিউব চ্যানেলের নাম ‘স্পিড’। তিনি ‘@আইশোস্পিড’ (@ওঝযড়ঝিঢ়ববফ) নামে নানা ধরনের ভিডিও অনলাইনে প্রকাশ করেন। তাঁর এসব দুঃসাহসী ও অদ্ভুত চ্যালেঞ্জের মাধ্যমে তিনি নেটিজেনদের হতবাক করে দেন।

চিতার সঙ্গে তাঁর দৌড়ের ভিডিওটিও বহু মানুষকে অবাক করেছে। এতে দেখা যায়, দৌড়ের মাঠে তাঁর সঙ্গে একটি পূর্ণবয়স্ক চিতা দাঁড়িয়ে। ভিডিওতে তিনি বলেন, ‘আজ আমি এই চিতার সঙ্গে দৌড়াব।’

দৌড় শুরুর আগে অবশ্য অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে যায়। চিতাটি হঠাৎ করেই ওয়াটকিন্সের ঊরুতে আঁচড় দিয়ে বসে। এতে তাঁর ঊরুতে ক্ষত তৈরি হয়। তবে এতে দমে না গিয়ে আহত অবস্থায়ও অদ্ভুত প্রতিপক্ষের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় নামার সিদ্ধান্ত নেন ওয়াটকিন্স।

দুই প্রতিযোগী স্টার্টিং লাইনে দাঁড়িয়ে, চিতা খাঁচার ভেতর। এক...দুই...তিন...। খাঁচার মুখ খুলে দিলে প্রচণ্ড গতিতে সামনে দৌড়াতে শুরু করে চিতা। ওয়াটকিন্সও প্রাণপণে চার পেয়ে প্রাণীটির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াতে শুরু করেন।

চিতা পৃথিবীর দ্রুততম স্থলচর প্রাণী। এটি ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। সে তুলনায় মানুষের সর্বোচ্চ রেকর্ড গতিবেগ ঘণ্টায় ৪৪ দশমিক ৭২ কিলোমিটার। জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ২০০৯ সালে এই গতিতে দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। তিনি ৯ দশমিক ৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করেছিলেন।

ওয়াটকিন্স যে চিতাকে দৌড়ে হারাতে পারবেন না, সেটা তাই অনুমেয়ই ছিল। তবে তাঁর প্রাণপণ চেষ্টা দর্শকদের চোখ এড়ায়নি। শুরুতে পাশাপাশি থাকলেও চিতা সহজে এগিয়ে যায় এবং ওয়াটকিন্সের অনেক আগে ফিনিশিং লাইন পেরিয়ে যায়।

ওয়াটকিন্সের অনুসারীরা তাঁর এই চ্যালেঞ্জ দেওয়ার বা গ্রহণের সাহসের প্রশংসা করেন। এক ইউটিউবেই তাঁর অনুসারীর সংখ্যা ৪ কোটি ৭৩ লাখের বেশি।

সানা/ওআ/আপ্র/৭/১/২০২৬

সংশ্লিষ্ট খবর

কলকাতার পূজামণ্ডপে পদদলনে ১৯ মৃত্যু, আয়োজকসহ গ্রেফতার সাতজন
১৮ অক্টোবর ২০২৬

কলকাতার পূজামণ্ডপে পদদলনে ১৯ মৃত্যু, আয়োজকসহ গ্রেফতার সাতজন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু এবং কয়েক ডজন মানুষ আহত হওয়ার...

ফ্রান্সে চলুন, বিপ্লবে যোগ দিই, সহিংসতা নিয়ে ট্রাম্পের ঠাট্টা
১৮ অক্টোবর ২০২৬

ফ্রান্সে চলুন, বিপ্লবে যোগ দিই, সহিংসতা নিয়ে ট্রাম্পের ঠাট্টা

ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্...

ক্ষোভের আগুনে উত্তাল আট দেশ, বিক্ষোভ ছড়াচ্ছে বিশ্বজুড়ে
১৮ অক্টোবর ২০২৬

ক্ষোভের আগুনে উত্তাল আট দেশ, বিক্ষোভ ছড়াচ্ছে বিশ্বজুড়ে

বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক দিনগুলোতে বড় আকারের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কয়েকটি দেশে এখনো আন্দোলন চল...

স্থূলতা চিকিৎসায় আশার আলো নতুন ইনজেকশন
১৮ অক্টোবর ২০২৬

স্থূলতা চিকিৎসায় আশার আলো নতুন ইনজেকশন

ওজন ও শরীরের মেদ কমানোর প্রচলিত চিকিৎসাপদ্ধতির বাইরে নতুন এক ইনজেকশন নিয়ে আশাব্যঞ্জক ফল পেয়েছেন গবেষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই