গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আমার নাচ স্ত্রীর পছন্দ নয়, নকল করতেন মাদুরো: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২১ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:৩৪ এএম ২০২৬
আমার নাচ স্ত্রীর পছন্দ নয়, নকল করতেন মাদুরো: ট্রাম্প
ছবি

আমার নাচ স্ত্রীর পছন্দ নয়, নকল করতেন মাদুরো: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (৬ জানুয়ারি) রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারের বিষয়টি তুলে ধরেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে নানা অভিযোগের পাশাপাশি ব্যঙ্গ করে বলেন, মাদুরো তার নাচের ভঙ্গিও নকল করতেন।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের পর এই অভিযোগ এসেছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হুমকি প্রকাশ্যে উপেক্ষা করার কারণে মাদুরোর নাচানাচি হোয়াইট হাউসের কর্মকর্তাদের কাছে একটি চ্যালেঞ্জ হিসেবে ধরা পড়ে। এতে তারা মনে করেন, ভেনেজুয়েলার নেতৃত্বের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।

ওয়াশিংটনের কেনেডি আর্টস সেন্টার-এ আইনপ্রণেতাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘তিনি মঞ্চে উঠে আমার নাচ নকল করার চেষ্টা করতেন।’

উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প নিজের মনোনীত বোর্ডের সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প–কেনেডি সেন্টার’ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘কিন্তু তিনি সহিংস লোক। লাখ লাখ মানুষকে হত্যা করেছেন। নির্যাতন চালিয়েছেন। কারাকাসে তাদের একটি নির্যাতনকক্ষ আছে, যেটা তারা এখন বন্ধ করেছে।’

তবে ট্রাম্প ওই নির্যাতনকক্ষের বিস্তারিত তথ্য দেননি। একই সঙ্গে মাদুরোর পতনের পর তেলসমৃদ্ধ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্র কীভাবে ‘চালাবে’—সেটির ব্যাখ্যা তিনি স্পষ্ট করেননি।

২০২৫ সালের শেষ দিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বাহিনী জড়ো হওয়ার সময়, বামপন্থি নেতা মাদুরো নিয়মিত মঞ্চে উঠে ‘নো ওয়ার, ইয়েস পিস’ স্লোগানের টেকনো রিমিক্সের সঙ্গে নাচতেন। ট্রাম্প নিজে সমাবেশে ‘ওয়াইএমসিইএ’ ডিস্কো গানে নাচেন।

৩ জানুয়ারি মাদুরো ও তার স্ত্রীকে আটক করা যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানের প্রশংসা করে ট্রাম্প এটিকে ‘চমৎকার’ হিসেবে বর্ণনা করেন। তবে তার বক্তব্যের বড় অংশ ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতি ঘিরে ছিল।

৭৯ বছর বয়সি ট্রাম্প কংগ্রেসের নিয়ন্ত্রণ কে দখল করবে তা নির্ধারণকারী নভেম্বরের নির্বাচনের আগে নিজের নীতিগত অগ্রাধিকারের তালিকা তুলে ধরতে গিয়ে আবারও নাচ ও অন্যান্য ভঙ্গির প্রসঙ্গে ফিরে যান।

তিনি জানান, ‘সে (স্ত্রী মেলানিয়া ট্রাম্প) আমার নাচ পছন্দ করে না।’

ওআ/আপ্র/৭/১/২০২৬

সংশ্লিষ্ট খবর

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না
০৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতির গতি ধীর করতে পারলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে মন্তব্য করেছে...

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা
০৫ সেপ্টেম্বর ২০২৬

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে পারস্য উপসাগরে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্ক...

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন

রাশিয়ার সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক শব্দচয়নে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছ...

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ির ইঞ্জিনের ভেতর লুকিয়ে প্রায় ৭৬ মাইল বা ১২২ কিলোমিটার পথ পাড়ি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে