গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আইসিবিএম পরীক্ষার জন্য ভয়ংকর ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:২৭ এএম ২০২৬
আইসিবিএম পরীক্ষার জন্য ভয়ংকর ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে চীন
ছবি

ছবি সংগৃহীত

প্রশান্ত মহাসাগরে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে চীন। এ বিষয়ে সংশ্লিষ্ট কয়েকটি দেশকে আগাম অবহিত করেছে বেইজিং।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পাপুয়া নিউ গিনির পররাষ্ট্রমন্ত্রী এবং নিউজিল্যান্ড সরকারের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পাপুয়া নিউ গিনির পররাষ্ট্রমন্ত্রী জাস্টিন টকাচেঙ্কো এএফপিকে বলেন, চীন আনুষ্ঠানিকভাবে তাকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে জানিয়েছে।

তিনি বলেন, ‘হ্যাঁ, চীন আমাকে বিষয়টি জানিয়েছে। চীনের রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে ফোন করে এ তথ্য দিয়েছেন।’

এদিকে নিউজিল্যান্ড সরকারের একটি সূত্রও এএফপিকে জানিয়েছে, চীন তাদের আসন্ন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আগাম সতর্ক করেছে।

যদিও পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে, ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে উৎক্ষেপণ করা হবে কিংবা এর নির্ধারিত গতিপথ কী হবে—এসব বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সামরিক বিশ্লেষকদের মতে, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এ ধরনের ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। তাই এ ধরনের পরীক্ষা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে বিশেষ গুরুত্ব বহন করে।

সূত্র: এএফপি, বাসস
এসি/আপ্র/০৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গাঁজা সেবন করে আকাশে উড়ে বরখাস্ত হলেন পাইলট
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাঁজা সেবন করে আকাশে উড়ে বরখাস্ত হলেন পাইলট

উড্ডয়নের সময় বিপদের মুখে পড়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের পাইলটকে মাদক পরীক্ষায় গাঁজার সক্রিয় উপাদান...

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই: কাদায় চাপা পড়েছে সব
০৫ সেপ্টেম্বর ২০২৬

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই: কাদায় চাপা পড়েছে সব

নেপালের ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছিল, সে...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০

বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ থেকে ৩০ কিলোমিটার দূরে ভিয়াকা শহরে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত...

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ
০৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের সরকারি প্রাথমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে