গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেনু

খামেনির জানাজা উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২০ পিএম, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ০২:৫১ এএম ২০২৬
খামেনির জানাজা উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’
ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ছবি

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান উপলক্ষে দেশটির ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে এক সপ্তাহের জন্য ছুটি দিয়েছেন বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি মীমাংসায় পৌঁছাতে ইরান ‘মুখিয়ে আছে’ বলেও দাবি করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ২৫০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সাউথ ডাকোটা অঙ্গাজ্যে মাউন্ড রুশমোর জাতীয় স্মৃতিসৌধের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে প্রদত্ত ভাষণে তিনি বলেন. “আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেছি। আমরা দু’টি বিশ্বযুদ্ধ দেখেছি। তারপর শীতল যুদ্ধের জয়ী হয়ে যুক্তরাষ্টের শত্রুদের ইতিহাসের গভীরে নিক্ষেপ করেছি।”

“আমরা ভেনেজুয়েলাকে এক দিনে পরাজিত করেছি। ইরানের দফারফা করেছি। তারা একটি মীমাংসার জন্য মুখিয়ে আছে। মনেপ্রাণে একটি চুক্তি চায় তারা। আমরা তাদের জানাজা ও শোকের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি, কারণ আমরা উদার।”

যুক্তরাষ্ট্রের বিশ্বের সবচেয়ে পুরোনো গণতান্ত্রিক দেশ উল্লেখ করে ট্রাম্প আরো বলেন, “আগামীকাল ৪ জুলাই আমরা ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছি। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে পুরোনো প্রজাতান্ত্রিক রাষ্ট্র। আমরা এই পৃথিবীর সবচেয়ে মুক্ত, স্বাধীন মানুষ। যুক্তরাষ্ট্রের সংবিধান এই বিশ্বের সবচেয়ে ন্যায়নিষ্ঠ ও সহনশীল সংবিধান।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানের প্রথম দিনই তেহরানে স্ত্রী, পুত্রবধু এবং নাতনিসহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি টানা ৩৬ বছর দেশটির সর্বোচ্চ নেতা ছিলেন। ২৮ ফেব্রুয়ারির হামলায় খামেনির ছেলে এবং ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছিলেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

খামেনি নিহত হওয়ার পর তার দেহ ফ্রিজারে সংরক্ষণ করা হয়েছিল। এবার তাকে দাফনের সিদ্ধান্ত নিয়েছে ইরানের ইসলামী প্রজাতন্ত্রী সরকার। এ উপলক্ষে আজ ৪ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ৬ দিন রাষ্ট্রীয় উদ্যোগে শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি

সানা/কেএমএএ/আপ্র/৪/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পের মন্তব্যকে নির্বোধ বললেন মাক্রোঁ
২২ অক্টোবর ২০২৬

ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পের মন্তব্যকে নির্বোধ বললেন মাক্রোঁ

ফ্রান্সের শহরগুলোতে চলমান অস্থিরতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিদেশি নেতারা র...

‘অসুরেরা থেমে নেই’, নিউ ইয়র্কে দুর্গোৎসবে বললেন মামদানি
২২ অক্টোবর ২০২৬

‘অসুরেরা থেমে নেই’, নিউ ইয়র্কে দুর্গোৎসবে বললেন মামদানি

যুক্তরাষ্ট্রের সামাজিক বন্ধন ভেঙে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়...

সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলায় নিহত ১
২২ অক্টোবর ২০২৬

সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলায় নিহত ১

সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে...

সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত
২২ অক্টোবর ২০২৬

সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার চে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে