গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৮ জুন ২০২৬ | আপডেট: ০৭:৪৬ এএম ২০২৬
ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের ভার্সাইয়ে চুক্তির কাগজে স্বাক্ষর করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা প্রকাশিত ছবিতে দেখা গেছে, পেজেশকিয়ান ফারসি ভাষায় লেখা একটি নথি হাতে ধরে আছেন। নথিটির নিচে তার এবং ট্রাম্পের স্বাক্ষর রয়েছে বলে দেখা গেছে।

প্রায় ৮০০ শব্দের ১৪ দফার এই সমঝোতা স্মারকের লক্ষ্য হলো চলমান যুদ্ধবিরতি আরও কার্যকর করা এবং হরমুজ প্রণালিতে আবারো স্বাভাবিক বাণিজ্যিক চলাচল শুরু করা।

চুক্তি অনুযায়ী, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা কমাতে সম্মত হয়েছে। এর বিনিময়ে দেশটি বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পাবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই সমঝোতা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অবসান ঘটানোর উদ্দেশ্যে করা হয়েছে। চুক্তির ফলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমার আশা তৈরি হয়েছে।

এদিকে সংঘাতের শুরু থেকে মধ্যস্থতার ভূমিকা পালন করা পাকিস্তান জানিয়েছে, এই সমঝোতা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

চুক্তির আওতায় হরমুজ প্রণালির মাধ্যমে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং দুই দেশের মধ্যে স্থায়ী সমাধানের জন্য পরবর্তী আলোচনা চালিয়ে যাওয়ার কথা রয়েছে।

সূত্র: সিএনএন

এসি/আপ্র/১৮/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০

বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ থেকে ৩০ কিলোমিটার দূরে ভিয়াকা শহরে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত...

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ
০৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের সরকারি প্রাথমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধি...

ভারতের মহাকাশে নতুন সাফল্য, ইওএস-০৫ উৎক্ষেপণ
০৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের মহাকাশে নতুন সাফল্য, ইওএস-০৫ উৎক্ষেপণ

ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক তৈরি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকো...

মানবদেহে শূকরের কিডনি সচল থাকার নতুন রেকর্ড
০৪ সেপ্টেম্বর ২০২৬

মানবদেহে শূকরের কিডনি সচল থাকার নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে মানবদেহে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছেন চি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে