গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নূহ নবীর মতো নৌকা বানাতে তুললো টাকা, অথচ কিনলো মার্সিডিজ!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৫৫ এএম ২০২৬
নূহ নবীর মতো নৌকা বানাতে তুললো টাকা, অথচ কিনলো মার্সিডিজ!
ছবি

নূহ নবীর মতো নৌকা বানাতে তুললো টাকা, অথচ কিনলো মার্সিডিজ!

গত  ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রলয়ঙ্করী বন্যার ভবিষ্যদ্বাণী করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন ঘানার এক যুবক। নূহ নবীর আদলে বিশাল নৌকা নির্মাণের আহ্বান জানিয়ে ভক্তদের কাছ থেকে সংগ্রহ করেন বিপুল অঙ্কের অনুদান। তবে নির্ধারিত দিন পার হলেও কোনো দুর্যোগ না ঘটায় তার ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণিত হয়েছে।

৩০ বছর বয়সী ওই ব্যক্তি ইনস্টাগ্রামে নিজেকে নবী হিসেবে পরিচয় দেন। তার নাম ইবোনোয়া, যিনি অনুসারীদের কাছে ইবো জিসাস বা ইবো চেসাস নামেও পরিচিত। পশ্চিম আফ্রিকার দেশ ঘানা ছাড়াও বিভিন্ন দেশে তার হাজারো ভক্ত-অনুসারী রয়েছে।

গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ইবোনোয়া দাবি করেন, তিনি ঈশ্বরের কাছ থেকে অলৌকিক বার্তা পেয়েছেন। সেই বার্তায় বলা হয়েছে—২৫ ডিসেম্বর বিশ্বব্যাপী ভয়াবহ বন্যা শুরু হবে, যা মানবসভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। এ কারণেই তিনি বিশাল আকারের নৌকা তৈরির উদ্যোগ নেন এবং এ কাজে সহযোগিতার জন্য ভক্তদের দান করার আহ্বান জানান।

কথিত এই নবীর ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করে অনেক অনুসারী অর্থ সহায়তা দেন। স্থানীয় গণমাধ্যমের দাবি, কয়েক হাজার ভক্ত তার নৌকায় আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে ঘানায় যাওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন।

কিন্তু ২৫ ডিসেম্বর পার হয়ে গেলেও কোনো প্রলয় বা দুর্যোগের দেখা মেলেনি। এরপর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হলেও নিজের দাবি থেকে সরে আসেননি ইবোনোয়া। উল্টো তিনি নতুন ব্যাখ্যায় বলেন, তার অনুরোধে সৃষ্টিকর্তা আপাতত দুর্যোগ স্থগিত রেখেছেন এবং নৌকা নির্মাণের জন্য বাড়তি সময় দিয়েছেন।

ইনস্টাগ্রামে নিয়মিত নতুন ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। তবে নৌকা নির্মাণের প্রকৃত অগ্রগতি সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। এর মধ্যেই সম্প্রতি তাকে বিলাসবহুল একটি মার্সিডিজ গাড়ি কিনতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ভক্তদের কাছ থেকে সংগৃহীত বিপুল অর্থ দিয়েই এই বিলাসী জীবনযাপন করছেন তথাকথিত এই নবী।

ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ না নিলেও অনুদান সংগ্রহে তার সাফল্য নতুন করে প্রশ্ন তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে।

ওআ/আপ্র/২৯/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না
০৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতির গতি ধীর করতে পারলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে মন্তব্য করেছে...

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা
০৫ সেপ্টেম্বর ২০২৬

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে পারস্য উপসাগরে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্ক...

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন

রাশিয়ার সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক শব্দচয়নে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছ...

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ির ইঞ্জিনের ভেতর লুকিয়ে প্রায় ৭৬ মাইল বা ১২২ কিলোমিটার পথ পাড়ি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে