গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মূত্রথলিতে মিললো দেড় কেজির পাথর!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ০৭:০৬ এএম ২০২৬
মূত্রথলিতে মিললো দেড় কেজির পাথর!
ছবি

ছবি সংগৃহীত

চীনের গুয়াংডং প্রদেশে এক কৃষকের শরীরে ধরা পড়েছে বিরল এক চিকিৎসা ঘটনা। দীর্ঘদিন ধরে তীব্র ব্যথা ও প্রস্রাবজনিত সমস্যায় ভুগছিলেন ওই ব্যক্তি। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার মূত্রথলি থেকে ৩ পাউন্ড বা প্রায় ১.৩৬ কেজি ওজনের বিশাল একটি পাথর অপসারণ করেন চিকিৎসকেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে ৫৬ বছর বয়সী ওই কৃষক বারবার প্রস্রাব আটকে যাওয়া, তীব্র অস্বস্তি এবং ব্যথায় ভুগছিলেন। তবে তিনি প্রথমে বিষয়টিকে সাধারণ সমস্যা ভেবে চিকিৎসা নেননি। সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থার আরো অবনতি ঘটে।

পরবর্তীতে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, তার মূত্রথলির ভেতরে বড় আকারের একটি পাথর জমে রয়েছে, যা প্রস্রাবের পথ প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। চিকিৎসকেরা জানান, পাথরটির দৈর্ঘ্য ছিল প্রায় ১৩ সেন্টিমিটার এবং প্রস্থ প্রায় ১০ সেন্টিমিটার। চিকিৎসকদের একটি বিশেষ দল জটিল অস্ত্রোপচারের মাধ্যমে পাথরটি অপসারণ করে। সফল অস্ত্রোপচারের পর দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি পান ওই রোগী।

চিকিৎসকেরা জানিয়েছেন, সময়মতো চিকিৎসা না নেওয়ায় পাথরটি এত বড় আকার ধারণ করে, যা তার জীবনকেও ঝুঁকির মুখে ফেলতে পারত।

সুস্থ হওয়ার পর ওই কৃষক বলেন, সময়মতো হাসপাতালে গেলে এত কষ্ট পেতে হতো না।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এটি ওই অঞ্চলে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বড় মূত্রথলির পাথর।

এসি/আপ্র/২৫/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না
০৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতির গতি ধীর করতে পারলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে মন্তব্য করেছে...

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা
০৫ সেপ্টেম্বর ২০২৬

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে পারস্য উপসাগরে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্ক...

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন

রাশিয়ার সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক শব্দচয়নে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছ...

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ির ইঞ্জিনের ভেতর লুকিয়ে প্রায় ৭৬ মাইল বা ১২২ কিলোমিটার পথ পাড়ি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে