গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুদ্ধকালীন গুপ্তচরবৃত্তিতে ইরানে প্রথম ফাঁসি কার্যকর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২৩ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ১৭:৪৫ এএম ২০২৬
যুদ্ধকালীন গুপ্তচরবৃত্তিতে ইরানে প্রথম ফাঁসি কার্যকর
ছবি

ছবি এএফপি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলাকালে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে প্রথমবারের মতো এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইরানের বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান অনলাইনের বরাতে জানা যায়, মোশতবা কিয়ান নামের ওই ব্যক্তিকে রোববার (২৪ মে) ভোরে একটি কারাগারে ফাঁসি দেওয়া হয়। তার বিরুদ্ধে প্রতিরক্ষা শিল্প খাতের সংক্রান্ত তথ্য শত্রুপক্ষের কাছে পাঠানোর অভিযোগ ছিল।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ৪০ দিনব্যাপী চলমান সংঘাতের সময় তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কিত তথ্য বিভিন্ন বৈরী নেটওয়ার্কে পাঠিয়েছিলেন। এর মধ্যে প্রতিরক্ষা শিল্পের যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানার অবস্থান ও সংবেদনশীল তথ্যও ছিল বলে দাবি করা হয়েছে।

আরও বলা হয়, তিনি স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্কসহ বিভিন্ন মাধ্যমে তথ্য প্রেরণ করেছিলেন, তবে কোন গণমাধ্যম তা স্পষ্ট করা হয়নি।

ইরানি কর্তৃপক্ষের দাবি, তার প্রেরিত তথ্যের ভিত্তিতে একটি স্থাপনায় হামলা হয়েছিল এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়।

বিচার বিভাগের বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তারের পর ৫০ দিনের কম সময়ের মধ্যেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার বিরুদ্ধে রায় কার্যকর করা হয় এবং তার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে।

এর আগে চলতি সংঘাতের সময় গুপ্তচরবৃত্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান, তবে যুদ্ধকালীন সময়ে এ ধরনের অপরাধে এটি প্রথম ফাঁসি বলে উল্লেখ করা হয়েছে। সূত্র: এএফপি


সানা/ডিসি/আপ্র/২৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না
০৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতির গতি ধীর করতে পারলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে মন্তব্য করেছে...

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা
০৫ সেপ্টেম্বর ২০২৬

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে পারস্য উপসাগরে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্ক...

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন

রাশিয়ার সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক শব্দচয়নে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছ...

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ির ইঞ্জিনের ভেতর লুকিয়ে প্রায় ৭৬ মাইল বা ১২২ কিলোমিটার পথ পাড়ি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে