গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে ব্যাংকে পুত্রবধূ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২০ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ০৭:৩৪ এএম ২০২৬
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে ব্যাংকে পুত্রবধূ
ছবি

ছবি রয়টার্স

ভারতের ছত্তিশগড়ের সুরগুজা জেলার মাইনপাট অঞ্চলে ৯০ বছর বয়সী এক বৃদ্ধা শাশুড়িকে পিঠে নিয়ে প্রায় ৯ কিলোমিটার পথ হেঁটে ব্যাংকে নেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুখমানিয়া বাই নামের ওই নারী তার বৃদ্ধা শাশুড়িকে পিঠে নিয়ে বনাঞ্চল, পাথুরে পথ ও নদী পেরিয়ে ব্যাংকে যান, যাতে শাশুড়ি তার পেনশনের টাকা তুলতে পারেন।

প্রত্যন্ত ওই এলাকায় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় গ্রামবাসীদের দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে প্রয়োজনীয় সেবা নিতে হয় বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, গত কয়েক মাস ধরে এভাবেই যাতায়াত করতে হচ্ছে ওই পরিবারকে। কারণ পেনশন গ্রহণের নিয়ম অনুযায়ী উপকারভোগীকে সশরীরে ব্যাংকে উপস্থিত থাকতে হয়, যেখানে আঙুলের ছাপ বা পরিচয় যাচাই করা হয়।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ওই নারীকে প্রশ্ন করলে তিনি জানান, শাশুড়িকে ব্যাংকে না নিয়ে গেলে পেনশনের টাকা পাওয়া যায় না। তিনি আরো জানান, এলাকায় কোনো সহজ পরিবহন ব্যবস্থা নেই এবং যাত্রাপথে নদী ও জঙ্গল পাড়ি দিতে হয়।

জানা গেছে, পরিবারটি মাসে প্রায় ১ হাজার ৫০০ টাকার পেনশন পায়, যা কখনো কখনো কয়েক মাসের বকেয়া সহ একসঙ্গে দেওয়া হয়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, ডিজিটাল সেবা ও সরকারি সুবিধা সহজলভ্য করার দাবি থাকলেও কেন এখনো প্রত্যন্ত অঞ্চলের প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সূত্র: ইন্ডিয়া টুডে
সানা/ডিসি/আপ্র/২৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০

বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ থেকে ৩০ কিলোমিটার দূরে ভিয়াকা শহরে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত...

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ
০৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের সরকারি প্রাথমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধি...

ভারতের মহাকাশে নতুন সাফল্য, ইওএস-০৫ উৎক্ষেপণ
০৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের মহাকাশে নতুন সাফল্য, ইওএস-০৫ উৎক্ষেপণ

ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক তৈরি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকো...

মানবদেহে শূকরের কিডনি সচল থাকার নতুন রেকর্ড
০৪ সেপ্টেম্বর ২০২৬

মানবদেহে শূকরের কিডনি সচল থাকার নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে মানবদেহে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছেন চি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে